Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রোহিতকে দিল্লি দলে নিতে চান সৌরভ! হিটম্যানের দলবদলের জল্পনায় কী বলল মুম্বই

হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করায় আপত্তি তুলেছেন অনেকেই। এবার রোহিতকেই দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাল দিল্লি ক্যাপিটালস।

রোহিতকে দিল্লি দলে নিতে চান সৌরভ! হিটম্যানের দলবদলের জল্পনায় কী বলল মুম্বই

ফাইল ছবি

শেষ আপডেট: 17 December 2023 14:30

দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই তেতে আছেন তাঁর ভক্তরা। হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করায় আপত্তি তুলেছেন অনেকেই। এবার রোহিতকেই দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাল দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক হিসেবেই রোহিতকে নিতে চায় তারা, এমনই খবর সংবাদমাধ্যম সূত্রে।

আইপিএলে খেলা ১০ দলের মধ্যে একমাত্র দিল্লিই এখনও তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি। ঋষভ পন্থ আইপিএল খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও সন্দেহ আছে। তাই দলের নেতৃত্বে অন্য কাউকে ভাবছে দিল্লি। সৌরভ গঙ্গোপাধ্যায় এখন দিল্লি দলের মেন্টর। সূত্রের খবর, রোহিতকে দলে নেওয়ার ব্যাপারে তাঁর উৎসাহই বেশি। 

ভারতীয় ক্রিকেট দলে রোহিতকে অধিনায়ক করার ব্যাপারে সৌরভের ভূমিকাই বেশি ছিল তা অনেকেই জানেন। বোর্ড সভাপতি থাকাকালীন বিরাটের জায়গায় রোহিতকে অধিনায়ক করার প্রস্তাব দিয়েছিলেন সৌরভ। এমনকী এ ব্যাপারে রোহিতের সঙ্গে তিনিই কথা বলেন। রোহিত ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে রাজি ছিলেন না। সৌরভই তাঁকে রাজি করান।

দিল্লি দলেও সৌরভ চেয়েছিল রোহিতকে নেতা করে নিয়ে আসতে। কিন্তু মুম্বই রোহিতকে ছাড়তে রাজি নয়। হার্দিককে দলে নেওয়ার জন্য ক্যামরুন গ্রিনকে ছেড়ে দিয়েছে মুম্বই। এমতাবস্থায় রোহিতকে ছাড়তে চায় না নীতা আম্বানির দল। ২০১১ সাল থেকেই মুম্বই দলের সঙ্গে রয়েছেন রোহিত। ২০১৩ সালে আইপিএলে অধিনায়ক হন তিনি।

তারপর টানা ১০ বছর দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তাঁর জমানায় মুম্বই সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে। পাঁচবার দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। সেই সফল নেতাকে সরিয়ে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন মুম্বই ভক্তরা। দলের সোশ্যাল মিডিয়া পেজ আনফলো করার হিড়িক লেগেছে।


```