
শেষ আপডেট: 14 November 2023 14:05
দ্য ওয়াল ব্যুরো: ফুটবল বিশ্বকাপ হোক বা ইউরো কাপ কিংবা কোপা আমেরিকা--- বিভিন্ন ম্যাচে প্রায়ই দেখা যায় গ্যালারিতে কোনও না কোনও কিংবদন্তি ক্রিকেটারকে। একইভাবে ক্রিকেট বিশ্বকাপ নিয়েও ফুটবলারদের মধ্যে উন্মাদনা রয়েছে। বুধবার ভারত-নিউজিল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচের আগে দুই কিংবদন্তি ফুটবলার উত্তেজনা বাড়ালেন। ডেভিড বেকহ্যাম ও থমাস মুলার। প্রথম জন থাকবেন ওয়াংখেড়ের গ্যালারিতে, আর দ্বিতীয়জন আবার বিরাট কোহলিদের সমর্থন করে ভিডিও পোস্ট করলেন!
প্রাক্তন ইংরেজ ফুটবলার নিজেই জানিয়েছেন, বুধবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে মুম্বই আসবেন তিনি। অন্যদিকে, ম্যাচের আগে জার্মান ফুটবলার মুলার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে মুলার ধন্যবাদ জানিয়েছেন কোহলিকে। বিরাটের জার্সি গায়ে পড়ে ভারতকে সমর্থন জানান ২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মান দলের তারকা ফুটবলার।
কোহলি যে তাঁর পছন্দের ক্রিকেটার তা আগেও জানিয়েছেন মুলার। ২০১৯ সালের বিশ্বকাপের আগে, কোহলির ভারতকে সমর্থন জানিয়েছিলেন তিনি। তবে সেই বিশ্বকাপে ভারত সেমিফাইনালে হেরে যায় নিউজিল্যান্ডের কাছেই।
Look at this, @imVkohli ????????
— Thomas Müller (@esmuellert_) November 13, 2023
Thank you for the shirt, #TeamIndia! ????
Good luck at the @cricketworldcup #esmuellert #Cricket pic.twitter.com/liBA4nrVmT
তারপর চার বছর কেটে গেছে। কোহলি ভারতীয় দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। এখন ভারতীয় ক্রিকেট দল রোহিত শর্মার নেতৃত্বে ছুটছে। গ্রুপ পর্বে টানা ৯ ম্যাচ জিতে সেমিতে পৌঁছেছে তারা। তবে ওয়াংখেড়েতে নামার আগে সতর্ক ভারত। কোচ রাহুল দ্রাবিড় নিজেই সেই কথা জানিয়েছেন।