Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

আঁধার নেমেছে স্পেনে, বার্সা-ইন্টার ম্যাচ নিয়ে বাড়ছে উদ্বেগ

এই অবস্থায় বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে কি না, সে নিয়ে প্রশ্ন উঠেছে। বার্সেলোনার মাঠে আগামীকাল রাতে ম্যাচটি হওয়ার কথা।

আঁধার নেমেছে স্পেনে, বার্সা-ইন্টার ম্যাচ নিয়ে বাড়ছে উদ্বেগ

এস্তাদিও অলিম্পিক স্টেডিয়াম

শেষ আপডেট: 29 April 2025 16:15

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে আঁধার নেমেছে ইউরোপের বেশ কয়েকটি দেশে। ফলে শিকেয় উঠেছে কাজকর্ম। এদিকে, ১ মে ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে বারোটা থেকে স্পেনের এস্তাদিও অলিম্পিক স্টেডিয়ামে (Estadi Olyimpic Stadium) রয়েছে চ্যাম্পিয়নস লিগের (Champions League) প্রথম লেগের সেমিফাইনাল (Semifinal)। যেখানে মুখোমুখি হবে বার্সেলোনা (Barcelona) ও ইন্টার মিলান (Inter Milan)। কিন্তু স্পেনের (Spain) বিদ্যুতের যা ভয়াবহ পরিস্থিত, তাতে ম্যাচ আয়োজন নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

একটি বা দুটি জায়গা নয়, একযোগে আঁধার নেমেছে একাধিক দেশে। গোটা ইউরোপ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট (Power Cut)। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অবাক হচ্ছেন সকলে। স্পেন, পর্তুগাল (Spain-Portugal)-সহ ফ্রান্সের নানা প্রদেশ অন্ধকারে ডুবে গিয়েছে। কী কারণে এমন পরিস্থিতি তৈরি হল তা কেউই বুঝে উঠতে পারছেন না। অনেকের আশঙ্কা, এটা কোনও হামলার ছক হতে পারে। তবে কেউ কেউ মনে করছেন, সাইবার হামলার জন্যই এমন বিভ্রাট ঘটানো হয়েছে।

টানা এমন বিদ্যুৎ বিভ্রাটের জেরে ইউরোপের ওই দেশগুলির সাধারণ কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। ট্রাফিক সিগন্যাল থেকে বিমানবন্দর, রাস্তাঘাট থেকে মেট্রো স্টেশন, সব জায়গায় অন্ধকার। আমজনতা রাস্তায় নেমে এসেছেন। স্পেনের প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, কী কারণে এমন বিদ্যুৎ বিভ্রাট তা খুঁজতে তদন্ত শুরু হয়েছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হলেও তা সম্ভব নয়। কারণ কাজ করতে ৮ থেকে ১০ ঘণ্টা সময় লেগে যাবে।
ব্যাপক বিদ্যুৎবিভ্রাটের কারণে স্পেন ও পর্তুগালের মধ্যে বিমান চলাচলও বন্ধ হয়ে রয়েছে। ভেঙে পড়েছে গণপরিবহণ ব্যবস্থা। হাসপাতালগুলি জরুরি নয় এমন অপারেশন স্থগিত করতে বাধ্য হয়েছে। যদিও পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হতে শুরু করেছে। তবে স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানা গিয়েছে।

এই অবস্থায় বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে কি না, সে নিয়ে প্রশ্ন উঠেছে। বার্সেলোনার মাঠে আগামীকাল রাতে ম্যাচটি হওয়ার কথা।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে উড়োজাহাজের বিভিন্ন ফ্লাইট দেরি করে ছেড়েছে। এদিকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে আজই বার্সেলোনা যাওয়ার কথা ইন্টার মিলানের। তবে বিমান বিভ্রাটের কারণে সেই পরিকল্পনার বাস্তবায়ন হবে কি না, এটা নিশ্চিত নয়।

স্পেনের রাজধানী মাদ্রিদে হাজার হাজার মানুষ এখনও ভোগান্তির শিকার। হোটেলগুলিতেও একই অবস্থা। এদিকে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সোমবার মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে গ্রিগর দিমিত্রভ ও জ্যাকব ফার্নলির ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে দ্বিতীয় সেট চলাকালীন। পরে বাধ্য হয়ে দিনের অন্য ম্যাচগুলোও বাতিল করা হয়।

এই অবস্থায় বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে রাতে চ্যাম্পিয়নস লিগ কতটা স্বাভাবিকভাবে আয়োজন করা সম্ভব, তা নিয়ে শঙ্কা আছে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো লিখেছে, আজ (মঙ্গলবার) রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে ম্যাচ বাতিলও হয়ে যেতে পারে।

তবে জানা গিয়েছে, সোমবার রাত থেকে বার্সেলোনা ও রাজধানী মাদ্রিদের কিছু অংশে বিদ্যুৎ ফিরতে শুরু করেছে। স্পেনের জাতীয় গ্রিড অপারেটর জানিয়েছে, সোমবার গভীর রাত পর্যন্ত প্রায় ৬১% বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে।


```