
কিছুক্ষণের মধ্যেই শুরু হবে নিউজিল্য়ান্ড বনাম পাকিস্তান ম্যাচ
শেষ আপডেট: 19 February 2025 11:30
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের প্রথম দিন নিউজিল্যান্ড এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। কিন্তু, অনেকের মনেই প্রশ্ন রয়েছে, কীভাবে একদম বিনামূল্যে চ্য়াম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো উপভোগ করা যাবে। আসুন সেই ব্যাপারে আলোচনা করে নেওয়া যাক।
কয়েকদিন আগে শোনা যাচ্ছিল যে এবার কিন্তু আর ফ্রি'তে ম্যাচ দেখা যাবে না। ঘরে বসে চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করার জন্য টাকা খরচ করতে হবে। কমপক্ষে আপনাকে ১৪৯ টাকার প্যাকেজ নিতেই হবে। তাহলেই এই অ্যাপে আপনি ম্যাচ দেখতে পাবেন।
তবে এবার শোনা যাচ্ছে যে এই টাকা-পয়সার গোটা বিষয়টা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে লাগু হবে। অর্থাৎ আইপিএল টুর্নামেন্ট দেখার জন্য আপনাকে এই টাকা খরচ করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে এক পয়সাও লাগবে না।
অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচি স্টেডিয়ামে পাকিস্তাান বনাম নিউজিল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করা হয়েছে। এই ম্যাচের আগে কিউয়ি ব্রিগেড বড়সড় স্বস্তি পেয়েছে। দলের তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র চোট কাটিয়ে ফিরে এসেছেন। আশা করা হচ্ছে, করাচিতে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে।
গত সপ্তাহে লাহোরে আয়োজিত ট্রাই সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় মাথায় গভীর চোট পেয়েছিলেন রাচিন রবীন্দ্র। এই ব্যাপারে নিউজিল্যান্ডের উইকেটকিপার টম লেথাম গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। তবে ম্যাচ শুরুর আগে তাঁর ফিটনেস নিয়ে পরীক্ষা করা হতে পারে।