Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

চেন্নাইয়ে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে কেকেআর

টসে জিতে প্রথমে ফিল্ডিং করবে চেন্নাই সুপার কিংস। দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড বলেছেন, এখানে খুব গরম, তাই প্রথমে ম্যাচে বোলিং করে নিতে চাই। ম্যাচে লড়াই হব। দর্শকেরও খেলা দেখে ভাল লাগবে।

চেন্নাইয়ে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে কেকেআর

শেষ আপডেট: 8 April 2024 19:41

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কেকেআরের রেকর্ড ভাল নয়। এবার কি চাকা ঘুরবে? টসে হারার পরে প্রথমে ব্যাটিং করবে কলকাতা দল। নিজেদের এই মাঠে রেকর্ড নিয়ে কলকাতা অধিনায়ক শ্রেয়স আইয়ার জানান, জানি এই মাঠে আমাদের রেকর্ড ভাল নয়। তবে এবার নতুন দল, অনেকেই নতুন এসেছে। আমাদের মেন্টর হিসেবে এসেছেন গৌতম গম্ভীর। তাই এবার অন্য ফল আশা করছি।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করবে চেন্নাই সুপার কিংস। দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড বলেছেন, এখানে খুব গরম, তাই প্রথমে ম্যাচে বোলিং করে নিতে চাই। ম্যাচে লড়াই হব। দর্শকেরও খেলা দেখে ভাল লাগবে।

কলকাতা দলে একটি বদল হয়েছে। রামনদীপ সিং এলেন অনুকূল রায়ের জায়গায়। বাকি দল একই রয়েছে। হর্ষিত রাণা খেলতে পারবেন না চোটের কারণে। মিচেল স্টার্কের সঙ্গে শুরু করবেন বৈভব অরোরা। ঘরের মাঠে স্পিন বোলিংয়ে ভরসা বরুণ চক্রবর্তী। থাকবেন অভিজ্ঞ নারিনও। তিনি ওপেনে নেমে আবারও ঝোড়ো ব্যাটিং করবেন বলাই যায়।

চেন্নাই টানা তিনটি ম্যাচ হেরেছে। আবার কলকাতা টানা তিনটি ম্যাচ জিতে খেলতে নামছে। তাদের কাছে চেন্নাইয়ের মাঠে জয়ে ফেরার চ্যালেঞ্জও রয়েছে। এই ম্যাচে দুই দলের ব্যাটারদের লড়াই ভালই জমবে। তবে ধোনির দলের বোলিংও শক্তিশালী। সেদিক থেকে দারুণ একটি ম্যাচ হবে, সেটিও বলা যায়। 


```