Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

লুঝনিকির বাইরে মিশে গেল ক্রোয়েশিয়া-কলকাতা

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টা পরেই লুঝনিকির সবুজ গালিচায় ফাইনালের যুদ্ধে নামবে ক্রোয়েশিয়া-ফ্রান্স। তার আগেই মাঠের বাইরে দেখা গেল অন্য ছবি। যেখানে ক্রোয়েশিয়া মিশে গেল ভারতের সঙ্গে। ভারতীয় পতাকা হাতে নিয়ে হাসিমুখে দেখা গেল দুই দেশের সমর্থকদে

লুঝনিকির বাইরে মিশে গেল ক্রোয়েশিয়া-কলকাতা

শেষ আপডেট: 15 July 2018 12:54

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টা পরেই লুঝনিকির সবুজ গালিচায় ফাইনালের যুদ্ধে নামবে ক্রোয়েশিয়া-ফ্রান্স। তার আগেই মাঠের বাইরে দেখা গেল অন্য ছবি। যেখানে ক্রোয়েশিয়া মিশে গেল ভারতের সঙ্গে। ভারতীয় পতাকা হাতে নিয়ে হাসিমুখে দেখা গেল দুই দেশের সমর্থকদের। একদিকে ৪১ লক্ষ জনসংখ্যার ক্রোয়েশিয়া, যাদের কাছে এই ফাইনাল শুধু এক খেলা নয়, স্বাধীনতার যুদ্ধ। অন্যদিকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত। ভারতের মধ্যে বাঙালিদের ফুটবল প্রেম সর্বজন বিদিত। এ হেন ফুটবলের মক্কা বিশ্বকাপ এলেই ভাগ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনায়। কিন্তু এ বার তো দু'দলই নেই ফাইনালের যুদ্ধে। তাতে কী? বাঙালিদের ফুটবল আবেগ কবেই বা বাধা মেনেছে। তাই রবিবাসরীয় লুঝনিকির বাইরেও দেখা মিলল বেশ কিছু বাঙালি সমর্থকের। ফাইনাল দেখতে গিয়েছেন। হাতে ভারতীয় পতাকা। আর সেখানেই বেশ কিছু ক্রোয়েশিয়ান সমর্থকের সঙ্গে দেখা হতেই দুই দেশ যেন কোথাই এক হয়ে গেল। এক ভারতীয় পতাকার তলায় দেখা গেল দু'দেশের সমর্থকদের। অবস্থানের পার্থক্য থাকলেও দুটো দেশই তো আসলে সহ্য করেছে পরাধীনতার জ্বালা, দেখেছে দেশ ভাগ। উদ্বাস্তু হওয়ার যন্ত্রণা দুই দেশের গভীরেই আছে। তাই হয়তো মিল খুঁজে পায় একে অন্যের মধ্যে। তাই ফুটবলের বিশ্বযুদ্ধে মুছে যায় ব্যবধান। এক হয়ে যায় ক্রোয়েশিয়া ও কলকাতা। দেখে নিন ভিডিও। https://www.youtube.com/watch?v=tNKGhesWb_c

```