Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গুয়ার্দিয়লার ডাকে ম্যান সিটিতে সই রোনাল্ডোর, দাবি পর্তুগিজ সাংবাদিকের

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির পরে কি এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ক্লাব বদল করলেন? তেমনই ইঙ্গিত মিলছে। রোনাল্ডোর দেশের এক নামী ক্রীড়া সাংবাদিক গঞ্জালো লোপেজ এদিন এক টুইট করে সারা বিশ্বকে জানিয়েছেন এই চমকপ্রদ খবরটি। এও বলা হচ্ছে, রোনাল্ডো

গুয়ার্দিয়লার ডাকে ম্যান সিটিতে সই রোনাল্ডোর, দাবি পর্তুগিজ সাংবাদিকের

শেষ আপডেট: 26 August 2021 16:02

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির পরে কি এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ক্লাব বদল করলেন? তেমনই ইঙ্গিত মিলছে। রোনাল্ডোর দেশের এক নামী ক্রীড়া সাংবাদিক গঞ্জালো লোপেজ এদিন এক টুইট করে সারা বিশ্বকে জানিয়েছেন এই চমকপ্রদ খবরটি। এও বলা হচ্ছে, রোনাল্ডো ফের ফিরছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। তবে ম্যান ইউনাইটেড নয়, তিনি খেলবেন ম্যাঞ্চেস্টার সিটিতে। এমনই জানা গিয়েছে। এর আগে আলেক্স ফার্গুসনের কোচিংয়ে তিনি ম্যান ইউ-তে খেলেছিলেন। তিনি যেহেতু ভাল ইংলিশ বলতে পারেন, তার সমস্যা হবে না। তিনি ব্রিটিশ আদবকায়দায় অভ্যস্ত। রোনাল্ডো যে দল ছাড়তে চলেছেন, এমন গুঞ্জন গত মরশুমের শেষ থেকেই শোনা যাচ্ছিল। নতুন মরশুমে সিরি-এ'র একটি ম্যাচে জুভেন্তাসের জার্সিতে মাঠে নামলেও ক্রিশ্চিয়ানোর সঙ্গে একাধিক ক্লাবের আলোচনার বিষয়টি সামনে আসে বারবার। https://twitter.com/_GoncaloLopes/status/1430877527120171008 ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে রোনাল্ডোর এজেন্টের যে ইতিবাচক কথাবার্তা হয়েছে, সেই খবরও সামনে আসে কয়েকদিন আগেই। সেই সম্ভাবনা দিনের আলো দেখল সেটি বলা যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় লোপেজের দাবি যদি সত্যি হয়, তবে সিরি-এ ছেড়ে এবছর প্রিমিয়ার লিগে ফিরতে দেখা যাবে সিআর সেভেনকে। সব থেকে বড় কথা, ম্যান সিটি থেকে এবার সার্জিও আগুইরো বার্সেলোনায় যোগ দিয়েছেন। পেপ গুয়ার্দিয়লার দলে রোনাল্ডোকে দরকার ছিল, সেটি পূরণ হতে চলেছে। যদিও রোনাল্ডো নিজ মুখ থেকে এখনও কিছু জানাননি, কিংবা জুভেন্টাসের পক্ষ থেকেও কোনওরকম ঘোষণা হয়নি। আবার এও শোনা গিয়েছিল, পিএসজি যেহেতু এমবাপে ছেড়ে দেবেন, সেই জন্যই মেসি-নেইমার-রোনাল্ডো এই মহাত্রয়ীকে চাইছে প্যারিস ক্লাব কর্তারা। রোনাল্ডো বিবৃতি না দিলে এই জল্পনা থামবে না।  

```