Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাতে সাক্ষাৎ রোনাল্ডো-এমবাপের, ইউরোর মহারণ ঘিরে ফুটছে ফুটবল দুনিয়া

রোনাল্ডো ও এমবাপের লড়াই ঘিরে ফুটবল দুনিয়া কাঁপছে। দুই প্রজন্মের দুই তারকার লড়াই আকর্ষণের কেন্দ্রে থাকবে। এমবাপেও এই লড়াইকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।

রাতে সাক্ষাৎ রোনাল্ডো-এমবাপের, ইউরোর মহারণ ঘিরে ফুটছে ফুটবল দুনিয়া

এমবাপে ও রোনাল্ডোর সাক্ষাৎ ঘিরে তুমুল আগ্রহ।

শেষ আপডেট: 5 July 2024 17:46

দ্য ওয়াল ব্যুরো: আজ শুক্রবার রাতে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে দুটি বড় ম্যাচ ঘিরে উন্মাদনা চরমে। প্রথম ম্যাচে খেলবে জার্মানি ও স্পেন। ওই ম্যাচ শেষ হতে না হতেই রাতে ভারতীয় সময়ে সাড়ে বারোটায় মুখোমুখি ফ্রান্স বনাম পর্তুগাল।   

রোনাল্ডো ও এমবাপের লড়াই ঘিরে ফুটবল দুনিয়া কাঁপছে। দুই প্রজন্মের দুই তারকার লড়াই আকর্ষণের কেন্দ্রে থাকবে। এমবাপেও এই লড়াইকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। কারণ তিনি মনে করছেন, পর্তুগালকে হারাতে গেলে রোনাল্ডোকেও লড়াইতে হারাতে হবে। তিনি যতই শেষ ম্যাচে পেনাল্টি মিস করুন না কেন, সিআর সেভেন কখন জ্বলে উঠবেন কেউ জানে না। তিনি এখনও ৫০-৫০ অবস্থায় গোল করতে সিদ্ধহস্ত।

শুধু তাই নয়, রোনাল্ডোর গোল করার জন্য মরিয়াভাবকেও সম্মানের চোখে দেখছেন ফরাসি তারকা। এমবাপে বলেছেন, পর্তুগাল তো বড় দলই, পাশাপাশি তিনিও এমন এক কিংবদন্তি, তাঁর বিরুদ্ধে খেলাটাও সম্মানের বিষয়।  

ফ্রান্স ও পর্তুগালের মুখোমুখি হওয়া ২০১৬ ইউরোর ফাইনালের পুনরাবৃত্তিও বটে। সেই আসরে পর্তুগাল ফাইনালে ১-০ গোলে ফ্রান্সকে হারিয়ে তাদের প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি জিতেছিল।

রোনাল্ডো ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়ালের জার্সিতে ৪৩৮টি ম্যাচ খেলে ৪৫০ গোল করেছেন। জিতেছেন ২টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ খেতাব।

অন্যদিকে ২৫ বছর বয়সি ফরাসি সুপারস্টার এমবাপে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। রিয়ালের জার্সিতে রোনাল্ডোর মতো মহিমা অর্জনের আশা রয়েছে এমবাপের। যিনি গত দুটি ম্যাচে ভুগেছেন নাকের চোটের সমস্যায়। বিশেষ মাস্ক পরে খেলতে নামতে পারেন ফরাসি সুপারস্টার।

এমবাপে ম্যাচটি খেলতে নামার আগে বলেছেন, ‘‘সময়ের সঙ্গে আমি রোনাল্ডোর সঙ্গে বহুবার কথা বলার সুযোগ পেয়েছি। আমাদের সঙ্গে নিত্য যোগাযোগও রয়েছে। তিনি সবসময় আমাকে মূল্যবান পরামর্শ দিয়েছেন। আমার সব বিষয়ে তিনি ওয়াকিবহাল। তাই রোনাল্ডোর বিরুদ্ধে খেলা আমার কাছে স্পেশালই।’’

এমবাপে আরও জানিয়েছেন, ‘‘রোনাল্ডো এমন এক ব্যতিক্রমী তারকা, যিনি সবসময় কিংবদন্তি থাকবেন। তাঁর ফুটবল নিয়ে প্যাশন বাকিদের থেকে আলাদা। আমাদের আশা, পর্তুগালকে হারিয়েই আমরা ইউরোর শেষ চারে যাব।’’

আপনি কি পর্তুগিজ তারকাকে অনুকরণ করার চেষ্টা করেন? এই প্রশ্নের জবাবে এমবাপে বলেছেন, ‘‘আমি তাঁকে অনুকরণ করার ব্যর্থ চেষ্টা করেছি। তিনি রিয়ালে যা গল্প লিখে এসেছেন, সেটি ধরার স্পর্ধা কারও নেই। আমি আমার মতো করে চিত্রনাট্য লিখতে চাই রিয়ালে। স্পেনের ক্লাবে আমি নতুন করে জীবন শুরু করতে চাই।’’

ইউরোর মধ্যেও যে রিয়ালের জার্সি পরে মাঠে নামার জন্য এমবাপে প্রস্তুত, সেটিও বেশ মনে হয়েছে।


```