Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

২০২৬ এশিয়ান গেমসেও থাকল ক্রিকেট, প্রথমবারের মতো জায়গা পেল মিক্সড মার্শাল আর্টস

দক্ষিণ এশিয়ায় অত্যন্ত জনপ্রিয় ক্রিকেট, ফলে আগ্রহ থাকবে তুঙ্গে। তাছাড়া, ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাট ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও অন্তর্ভুক্ত হয়েছে।

২০২৬ এশিয়ান গেমসেও থাকল ক্রিকেট, প্রথমবারের মতো জায়গা পেল মিক্সড মার্শাল আর্টস

২০২২ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে সোনাজয়ী ভারত

শেষ আপডেট: 30 April 2025 15:41

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের এশিয়ান গেমস (2026 Asian Games) অনুষ্ঠিত হবে জাপানের (Japan) আইচি ও নাগোয়ায় (Aichi and Nagoya)। এশিয়ান গেমসের ২০তম এই সংস্করণের আসর বসবে ২০২৬-এর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। এই উপলক্ষে অলিম্পিক্স কাউন্সিল অব এশিয়া (OCA) এবং আয়োজক কমিটি আইনাগোক (AINAGOC) এই সপ্তাহে তিন দিনের দু’টি বড় সভার প্রস্তুতি নিচ্ছে।

প্রথম টেকনিক্যাল ডেলিগেটস সভাটি বুধবার ৩০ এপ্রিল থেকে শুক্রবার, ২ মে পর্যন্ত চলবে, এবং ১-২ মে তৃতীয় ওসিএ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আয়োজক কমিটি।

জাপানে এশিয়ান গেমস ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। মোট ৪১টি ইভেন্টে অংশ নেবেন ১৫,০০০ ক্রীড়াবিদ এবং কর্মকর্তারা।

মঙ্গলবার ওসিএ-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২৮ এপ্রিল, সোমবার নাগোয়া সিটি হলে আইচি-নাগোয়া এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির (AINAGOC) ৪১তম বোর্ড সভায় ক্রিকেট (Cricket) এবং মিক্সড মার্শাল আর্টস (Mixed Martial Arts) উভয়ই আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।” এই সিদ্ধান্ত এশিয়ান গেমসের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে ক্রিকেটের জনপ্রিয়তা এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-টোয়েন্টি ফরম্যাটের প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে।

উল্লেখ্য, হাংঝাউ এশিয়ান গেমসেও ক্রিকেট উপস্থিত ছিল এবং টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হয়েছিল। চিনে অনুষ্ঠিত সেবারের এশিয়ান গেমসের পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

তবে, ২০২৬ এশিয়ান গেমসে ক্রিকেটের ভেন্যু আইচি প্রিফেকচারে নির্ধারিত হলেও সুনির্দিষ্ট অবস্থান এখনও নির্ধারিত হয়নি। প্রেস নোটে আরও বলা হয়েছে, “দক্ষিণ এশিয়ায় অত্যন্ত জনপ্রিয় ক্রিকেট, ফলে আগ্রহ থাকবে তুঙ্গে। তাছাড়া, ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাট ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও অন্তর্ভুক্ত হয়েছে। অলিম্পিক্সে ক্রিকেট সর্বশেষ অন্তর্ভুক্ত ছিল ১৯০০ সালে প্যারিসে। তবে সেবার মাত্র দু’টি দেশ অংশ গ্রহণ করে। ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন।”

২০১০, ২০১৪ ও ২০২২ সালের এশিয়ান গেমসেও অবশ্য ক্রিকেট ছিল। ২০১০ সালে সোনা জেতে বাংলাদেশ আরো রুপো ও ব্রোঞ্জ জেতে যথাক্রমে আফগানিস্তান ও পাকিস্তান। ২০১৪ সালে ইনচেওনের আসরে শ্রীলঙ্কা সোনা, আফগানিস্তান রুপো, ও বাংলাদেশ ব্রোঞ্জ জেতে। ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসের ক্রিকেটের মহিলা বিভাগে সোনা জিতেছিল পাকিস্তান।

এদিকে, ২০২৬ এশিয়ান গেমসের আয়োজক জাপানেও ক্রমশ জনপ্রিয় হচ্ছে ক্রিকেট। আগামী বছরের আইসিসি পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে জাপান। ২০২৬ সালে জিম্বাবোয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

পাশাপাশি ২০২৬ এশিয়ান গেমসে প্রথমবার মিক্সড মার্শাল আর্টস (MMA) একটি মেডেল ইভেন্ট হিসাবে অন্তর্ভুক্ত হচ্ছে। এমএমএ ছয়টি ইভেন্ট নিয়ে কমব্যাট স্পোর্টস ক্যাটাগরির অন্তর্ভুক্ত, যেখানে কুরাশ এবং জুজুৎসুর মতো খেলাও থাকবে।


```