Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ম্যাচ সরবে নাকি দিনক্ষণ পিছিয়ে ইডেনেই আয়োজিত হবে, তা এখনও ঠিক হয়নি, ধোঁয়াশা বাড়াল সিএবি

৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ কি নতুন কোনও ভেন্যুতে স্থানান্তরিত হবে? নাকি ইডেনেই খেলা হবে অন্য কোনও দিনে?—এই বিষয়ের এখনও কোনও নিষ্পত্তি হয়নি বলে জানিয়ে দিল সিএবি।

ম্যাচ সরবে নাকি দিনক্ষণ পিছিয়ে ইডেনেই আয়োজিত হবে, তা এখনও ঠিক হয়নি, ধোঁয়াশা বাড়াল সিএবি

ইডেনে আইপিএল ট্রফি

শেষ আপডেট: 21 March 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো: ৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ কি নতুন কোনও ভেন্যুতে স্থানান্তরিত হবে? নাকি ইডেনেই খেলা হবে অন্য কোনও দিনে?—এই বিষয়ের এখনও কোনও নিষ্পত্তি হয়নি বলে জানিয়ে দিল সিএবি। আজ বাংলার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি জানান, এই নিয়ে তাঁরা বিসিসিআইয়ের দ্বারস্থ হয়েছেন। সমাধানের জন্য প্রশ্ন রেখেছেন। কিন্তু বোর্ড থেকে কোনও কিছুই স্পষ্টভাবে জানানো হয়নি।

৬ এপ্রিল রামনবমী উপলক্ষে বাংলাজুড়ে প্রায় ২০ হাজার পদযাত্রার ঘোষণা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর জন্য বাকি জেলায় রাজ্য পুলিশের মতো কলকাতা পুলিশও সারাদিন বিজেপি কর্মী-সমর্থকদের আয়োজন সামাল দিতে ব্যস্ত থাকবে। সেই কারণে ইডেনে প্রায় ৬০ হাজার দর্শকদের ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে কলকাতা পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। এই প্রেক্ষিতেই সামনে আসে, ম্যাচের দিনক্ষণ পাল্টাচ্ছে না। একই দিনে খেলা হবে। কিন্তু ভেন্যু কলকাতা থেকে সরে যাবে গুয়াহাটিতে।

যদিও আজ, স্নেহাশিস সাফ জানিয়েছেন, এই ইস্যুতে বিসিসিআইয়ের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়নি। ম্যাচর দিনক্ষণ কিংবা স্থান—কোনটা বদলাবে, নাকি দুই-ই পালটে যাবে—এটা নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের উপর। সিএবি প্রেসিডেন্ট বলেন, ‘কলকাতা পুলিশ ম্যাচ পুনর্বিন্যস্ত করার অনুরোধ জানিয়েছিল। এই কারণে আমরা বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু সেই ম্যাচ অন্যত্র সরানো হবে নাকি ইডেনেই অন্যদিনে আয়োজিত হবে—সে বিষয়ে এখনও কোনও উত্তর আসেনি।‘

যদিও গোটা ঘটনায় সিএবির ঘাড়েই সমস্ত দায় ঝেড়েছে কলকাতা পুলিশ। জয়েন্ট সিপি (হেড কোয়ার্টার) মিরাজ খালিদের বক্তব্য, তাঁরা ম্যাচের দিনক্ষণ বদলানো নিয়ে সিএবিকে চিঠি পাঠিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি।

উল্লেখ্য, আইপিএলের নিয়ম মেনে, গতবারের চ্যাম্পিয়ন কেকেআরের ঘরের মাঠে ইডেনে এবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচ—দুই-ই আয়োজিত হতে চলেছে। প্রথম লড়াই কেকেআর আর আরসিবির মধ্যে আগামিকাল ২২ মার্চ অনুষ্ঠিত হবে। ফাইনাল রাখা হয়েছে ২৫ মে। এ ছাড়া ২৩ মে, ইডেন গার্ডেনসেই দ্বিতীয় কোয়ালিফায়ারের আয়োজন হবে।


```