Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

সাত হাজার বর্গফুট ঘর থেকেই কন্ট্রোল হবে গোটা বিশ্বকাপ

দ্য ওয়াল ব্যুরো: পকেট উজাড় করে বিশ্বকাপ সংগঠিত করছে রাশিয়া। পুতিনের সরকার পরিকাঠামো উন্নয়নে যে পরিমাণ পয়সা খরচ করেছে তা বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত হয়নি। পশ্চিমী সংবাদ মাধ্যম বলছে ‘রিচেস্ট ওয়ার্ল্ড কাপ।’ কিন্তু এই বিশ্বকাপের রিমোট চলবে

সাত হাজার বর্গফুট ঘর থেকেই কন্ট্রোল হবে গোটা বিশ্বকাপ

শেষ আপডেট: 11 June 2018 12:49

দ্য ওয়াল ব্যুরো: পকেট উজাড় করে বিশ্বকাপ সংগঠিত করছে রাশিয়া। পুতিনের সরকার পরিকাঠামো উন্নয়নে যে পরিমাণ পয়সা খরচ করেছে তা বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত হয়নি। পশ্চিমী সংবাদ মাধ্যম বলছে ‘রিচেস্ট ওয়ার্ল্ড কাপ।’ কিন্তু এই বিশ্বকাপের রিমোট চলবে কোথা থেকে? মস্কো শহরেই তৈরি হয়েছে বিশ্বকাপের কন্ট্রোলরুম। আয়তন সাত হাজার বর্গফুট। কাজ করবেন ১১৫০ জন কর্মী। আমেরিকা-রাশিয়া ঠান্ডা লড়াই যতই থাক এই কর্মীরা গত এক বছর ধরে প্রশিক্ষণ নিয়েছেন ক্যালিফোর্নিয়ায়। সমস্ত ম্যাচের গোল লাইন টেকনোলজি থেকে ভিএআর, সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে এই ঘর থেকেই। সমস্ত রেফারিরা ইতিমধ্যেই এই কন্ট্রোল রুম পরিদর্শন করে গিয়েছেন। একটি ম্যাচের জন্য কাজ করবেন ৩০০ জন। যেদিন দিনে তিনটে করে ম্যাচ সেদিন মোট তিনটে টিম তিনটে ম্যাচের দায়িত্ব সামলাবে। রিজার্ভ বেঞ্চেও কড়া নজর রাখা হবে এখান থেকেই। কোনও সিদ্ধান্ত নিয়ে যাতে বিতর্ক না হয় এ বার সেদিকে বিশেষ নজর দিয়েছে ফিফা। আর তার জন্যই এই কন্ট্রোল রুম। যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

```