Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বছর শুরুতেই লাল-হলুদ শিবিরে অশান্তির মেঘ, ফের ঝামেলা কোচ-ফুটবলারের

ইস্টবেঙ্গলের মাঠে অনুশীলনের সময় অস্কার ব্রুজোর সঙ্গে ফের ঝামেলা হয় ক্লেটনের। এরপর আর তিনি অনুশীলন করেননি। তাঁকে আলাদা ডেকে নিয়ে বোঝানোরও চেষ্টা করেন সৌভিক চক্রবর্তী। কিন্তু অনুশীলনে ফেরেননি ক্লেটন।

বছর শুরুতেই লাল-হলুদ শিবিরে অশান্তির মেঘ, ফের ঝামেলা কোচ-ফুটবলারের

ইস্টবেঙ্গলের বারপুজোয় মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম

শেষ আপডেট: 15 April 2025 17:34

দ্য ওয়াল ব্যুরো: ১৪৩১ বঙ্গাব্দ যত তাড়াতাড়ি সম্ভব ভুলতে চাইবে পদ্মা পাড়ের ক্লাব। অবশ্য গত কয়েক বছর ধরেই শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গলের (East Bengal) রাহুর দশা চলছে। প্রতি বছরই সমর্থকরা বুক ভরে আশা বাঁধেন। ভাবেন এই বছর হয়তো ঘুরে দাঁড়াবে দল। কিন্তু কাকস্য পরিবেদনা। নতুন কোচ আসে নতুন কোচ যায়, ইনভেস্টর, ফুটবলার সব কিছুরই পরিবর্তন হয়, কিন্তু লাল-হলুদের মশাল জ্বলে না।

আজ শুরু হল নতুন বঙ্গাব্দ ১৪৩২। প্রথা মেনে ইস্টবেঙ্গল মাঠে বারপুজোও হল। সমর্থকরাও এসেছিলেন এক বুক আশা নিয়ে। দল পরিচালকরা জানিয়েছেন, এবার ঘুরে দাঁড়াবেই লাল-হলুদ ব্রিগেড। নতুন অধিনায়ক (Captain) হিসাবে লালচুংনুঙ্গার (Lalchungnunga) নাম ঘোষণা হয়ে গিয়েছে। এদিন ফুরফুরে মেজাজই প্রত্যাশিত ছিল ইস্টবেঙ্গল শিবিরে। কিন্তু তা আর হল কই!

নতুন বছরের প্রথম দিনেই যে মশাল শিবিরে অশান্তির বাতাবরণ।  ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভার সঙ্গে কোচ অস্কার ব্রুজোর মতানৈক্য যে শেষ-ই হচ্ছে না।

অশান্তির কালো মেঘ লাল-হলুদ শিবিরে প্রবেশ করেছিল দিন তিনেক আগে রাজারহাটে অনুশীলনের সময়। ক্লেটন সিলভার (Cleiton Silva) সঙ্গে ঝামেলা হয়েছিল কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon)। তার রেশ নতুন বছর শুরুতেও দেখা গেল।

তিন দিন আগে চেন্নাইয়ের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলেছিল ব্রুজোর ছাত্ররা। সেই ম্যাচে লাল-হলুদ হেডস্যার ক্লেটনকে প্রথম একাদশে না রেখে পরে নামিয়েছিলেন। কোচের এই সিদ্ধান্ত মানতে পারেননি ক্লেটন। মাত্র ৩০-৪০ সেকেন্ড মাঠে ছিলেন তিনি। এরপরই তাঁর সঙ্গে মতানৈক্য হয় ব্রুজোর। ঝামেলা হওয়ার পর অনুশীলন ছেড়ে সঙ্গে সঙ্গে ক্লেটন বেরিয়ে যান। আলাদা গাড়ি নিয়ে মাঠ থেকে চলে যান ক্লেটন। এই ঘটনা নিয়ে এমনিতেই চোরা অশান্তি চলছে ইস্টবেঙ্গল শিবিরে।

বাংলা বছর শুরুর দিনও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এদিন ইস্টবেঙ্গলের মাঠে অনুশীলনের সময় অস্কার ব্রুজোর সঙ্গে ফের ঝামেলা হয় ক্লেটনের। এরপর আর তিনি অনুশীলন করেননি। তাঁকে আলাদা ডেকে নিয়ে বোঝানোরও চেষ্টা করেন সৌভিক চক্রবর্তী। কিন্তু অনুশীলনে ফেরেননি ক্লেটন। দলের কোচ ও ফুটবলারের এই ঝামেলা প্রসঙ্গে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘এই বিবাদটা অনেক ভাল লক্ষ্মণ হতে পারে। সুভাষ ভৌমিকের আমলে এমন অনেক ঘটনাই ঘটেছে।’

```