Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

ভারতের ভূমিকম্প টরন্টোতে আঘাত করেছে! গুকেশকে প্রশংসায় ভাসালেন কিংবদন্তি কাসপারভ

দাবা দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছেন চেন্নাইয়ের ১৭ বছরের দাবাড়ু ডোম্মারাজু গুকেশ। টরন্টোতে ক্যান্ডিডেটস দাবায় এত কম বয়সে সারা বিশ্বে কেউ চ্যাম্পিয়ন হতে পারেননি।

ভারতের ভূমিকম্প টরন্টোতে আঘাত করেছে! গুকেশকে প্রশংসায় ভাসালেন কিংবদন্তি কাসপারভ

শেষ আপডেট: 23 April 2024 18:47

দ্য ওয়াল ব্যুরো: দাবা দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছেন চেন্নাইয়ের ১৭ বছরের দাবাড়ু ডোম্মারাজু গুকেশ। টরন্টোতে ক্যান্ডিডেটস দাবায় এত কম বয়সে সারা বিশ্বে কেউ চ্যাম্পিয়ন হতে পারেননি। সিনিয়র স্তরের এই গ্র্যান্ডমাস্টার নর্মধারী টুর্নামেন্টে ৪২ বছর আগে নজির গড়েছিলেন গ্যারি কাসপারভ। তিনিও কম বয়সে এই দাবা আসরে খেতাব পান। কিন্তু গুকেশ যা করেছেন, তাতে সকলের সম্ভ্রম আদায় করে নিয়েছেন।

গুকেশ এই দাবা আসরে পেয়েছেন জিএম-র (গ্র্যান্ডমাস্টার) তৃতীয় ও ফাইনাল নর্মও। তিনি ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার হয়েছেন। কানাডায় জিতে যাওয়ার পরে কাসপারভ নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘ভারতের ভূমিকম্প টরন্টোতে আঘাত করেছে। গুকেশকে অভিনন্দন। এবার টেকটোনিক প্লেটগুলি স্থানান্তরিত হবে। কারণ চিনের ডি লিরেনকেও বিশ্ব দাবার ফাইনালে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত আনন্দের এই শিষ্য।’’

ক্যান্ডিডেটস দাবা টুর্নামেন্টে গুকেশ চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত বিশ্বনাথন আনন্দ। তিনি নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘গুকেশ তোমাকে অভিনন্দন। তুমি যা অর্জন করেছে, তারজন্য সারা দেশ গর্বিত। তুমি যেভাবে খেলেছ, পরিস্থিতির মোকাবিলা করেছ, তারজন্য আমরা তোমার থেকে আরও ভাল কিছু আশা করছি।’’

বিশ্বনাথন আনন্দের পরে গুকেশ দ্বিতীয় ভারতীয় যিনি ক্যান্ডিডেটস দাবা টুর্নামেন্ট জিতেছেন। গুকেশ ১৪তম এবং চূড়ান্ত রাউন্ডে আমেরিকান হিকারু নাকামুরার ম্যাচ ড্র করতেই চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগে ১৯৮২ সালে কাসপারভও স্বদেশী আনাতোলি কারপভকে হারিয়ে এই টুর্নামেন্টে জিতেছিলেন। সেইসময় কাসপারভের বয়স ছিল ২২, গুকেশ কিংবদন্তিদেরও ছাপিয়ে গেলেন।


```