Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

চিপকে এবার ধোনি-ধামাকা জমল না, ঘরের মাঠে চেন্নাই তুলল ১৬২ রান

ঘরের মাঠে চেন্নাই ব্যাটাররা সফল হলেন না। বরং কিংসের বোলাররা নিজেদের কাজটি ঠিকঠাক করেছেন।

চিপকে এবার ধোনি-ধামাকা জমল না, ঘরের মাঠে চেন্নাই তুলল ১৬২ রান

চেন্নাইয়ের হয়ে ব্যাটিং করছেন ঋতুরাজ ও রিজভি।

শেষ আপডেট: 1 May 2024 21:29

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন আর রবিবার হয় না। আইপিএলের কয়েকটি ম্যাচে দেখা গিয়েছে এম এস ধোনি নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে। যে কারণে চেন্নাই সুপার কিংস বড় রান করেছে।

বুধবার পাঞ্জাব কিংস ম্যাচে চেন্নাই করেছে ১৬২/৭। ধোনি শেষমেশ করলেন ১১ বলে ১৪ রান, ইনিংসে রয়েছে একটি চার ও একটি ছয়। আইপিএলে এই রান কখনই বড় নয়। কিংস টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে। চেন্নাই দলের হয়ে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড (৪৮ বলে ৬২) এদিনও ভাল খেলেছেন। বাকিদের মধ্যে রান পেয়েছেন অজিঙ্ক্যা রাহানে (২৯)। এছাড়া বলার মতো রান কোথায় চেন্নাইয়ের ব্যাটারদের।

ঘরের মাঠে চেন্নাই ব্যাটাররা সফল হলেন না। বরং কিংসের বোলাররা নিজেদের কাজটি ঠিকঠাক করেছেন। দুটি করে উইকেট নিয়েছেন হরপ্রিৎ বার (২/১৭), রাহুল চাহার (২/১৬)। একটি করে উইকেট নিয়েছেন অর্শদীপ সিং, কাগিসো রাবাদা।

সবথেকে অবাক করার বিষয়, চেন্নাই দলের যে ক্রিকেটাররা টি ২০ বিশ্বকাপে সুযোগ পেয়েছেন, সেই তারকারা ব্যর্থ হয়েছেন। শিবম দুবে (০), রবীন্দ্র জাদেজা (২), এমনকী বোলার অর্শদীপ সিং চার ওভারে ৫২ রান দিয়েছেন।


```