Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

একেবারে জলের দর, হাজার টাকারও কম! KKR টিকিটের দাম জানেন?

২২ মার্চ ইডেন গার্ডেন্সে এই জনপ্রিয় লিগের শুভ সূচনা হতে চলেছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

একেবারে জলের দর, হাজার টাকারও কম! KKR টিকিটের দাম জানেন?

আইপিএল

শেষ আপডেট: 7 March 2025 14:46

দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতে আর মাত্র কয়েকটাদিন বাকি। এরপরই শুরু হবে ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে প্রতীক্ষিত টুর্নামেন্ট — আইপিএল। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে এই জনপ্রিয় লিগের শুভ সূচনা হতে চলেছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ফাইনাল ম্যাচ হবে ২৬ মে।

আইপিএল শুরুর আগেই কেকেআরের সূচি প্রকাশিত হয়েছে, এবার শুরু হয়েছে টিকিট কাটা। অনলাইনে BookMyShow-এর মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে। সাইটে ঢুকে ম্যাচ ও ভেন্যু নির্বাচন করে আসন বেছে নিয়ে সহজেই টিকিট বুক করা যাচ্ছে। লেনদেন সফল হলে ইমেল ও এসএমএসের মাধ্যমে বুকিং নিশ্চিত করা হয়।

টিকিটের চাহিদা এতটাই বেশি যে, বিক্রি শুরু হতেই দ্রুত সব টিকিট উধাও। এবার ন্যূনতম টিকিটের দাম রাখা হয়েছে ৯০০ টাকা, যা গত বছরের তুলনায় ১৫০ টাকা বেশি। H1 এবং G1 ব্লকের টিকিটের দাম ৯০০ টাকা, আর F1 ব্লকের টিকিট ২০০০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে এই মুহূর্তে ৯০০ এবং ২০০০ টাকার সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে।

BookMyShow-এর তথ্য অনুযায়ী, এখনও ৩৫০০, ৫০০০, ৬০০০, ১০০০০, ১৫০০০ টাকার টিকিট পাওয়া যাচ্ছে। এমনকি ২৫০০০ ও সর্বোচ্চ ৩৫০০০ টাকার টিকিটও দ্রুত বিক্রি হচ্ছে। কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ক্লাব হাউসের আপার ও লোয়ার টিয়ারের টিকিটের দামও এবার বেড়েছে। এই বছর পুরোপুরি অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে, তাই দ্রুত বুকিং করাই বুদ্ধিমানের কাজ। ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দেখতে চাইলে এখনই টিকিট কাটুন!


```