দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে (One day) ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কার মহানজির (Record) গড়লেন জসকরণ মালহোত্রা (Jaskaran Malhotra)। তিনি প্রবাসী ভারতীয়, থাকেন মার্কিন মুলুকে।
পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে এমন বিরল নজির গড়েন জসকরন। তিনি ১২৪ বলে ১৭৩ রান করে অপরাজিত থাকেন। বিধ্বংসী ইনিংসে ৪টি চার ও ১৬টি ছক্কা মারেন জসকরন। ইনিংসের শেষ ওভারে গাউডি টোকার বলে ৬টি ছক্কা হাঁকান তিনি।
আমেরিকার প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ডও গড়ে ফেলেন জসকরণ। অল্পের জন্য এক ইনিংসে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড হাতছাড়া হয় জসকরনের।
https://twitter.com/ICC/status/1435981381281230852
ওয়ান ডে ক্রিকেটে এক ইনিংসে সবথেকে বেশি ১৭টি ছক্কা মারার নজির রয়েছে ইয়ন মর্গ্যানের নামে। গেইল, রোহিত, ডি'ভিলিয়র্সদের সঙ্গে এক বন্ধনীতে প্রবেশ করলেন এই প্রবাসী ভারতীয়। ওয়ান ডে ক্রিকেটের এক ইনিংসে ১৬টি করে ছক্কা মেরেছেন এই তিন তারকাও।
জসকরন চতুর্থ ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন। এর আগে হার্সেল গিবস প্রথম এমন অবিশ্বাস্য নজির গড়েন ওয়ান ডে ক্রিকেটে। পরে যুবরাজ ও পোলার্ড আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬ বলে ৬টি ছক্কা মারেন। যদিও দলের পঞ্চম ক্রিকেটার হিসেবে সর্বাধিক রানের নজির গড়েছেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল এবি ডি’ভিলিয়ার্সের। তিনি ৬৬ বলে ১৬২ রান করেছিলেন।
চন্ডীগড়ে থাকতেন একটা সময়, তারপর বাবা ব্যবসার কাজে আমেরিকা চলে যান, সেইসঙ্গে জসকরনেরও বিদেশ যাত্রা সেই কারণে। বলা যেতে পারে, যুবরাজের পাড়ার ছেলেই তাঁর রেকর্ড ভাঙলেন।