Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আইসিসি-র সভায় ভারত-পাক মহাযুদ্ধ! চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চড়তে পারে কলম্বোর পাঁচতারা

আগামী ফেব্রুয়ারি মাসে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা মিনি বিশ্বকাপের আসর। পাকিস্তানের মূলত তিনটি শহরে খেলাগুলি হবে। ভারতের সব ম্যাচগুলি হওয়ার কথা রয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে।

আইসিসি-র সভায় ভারত-পাক মহাযুদ্ধ! চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চড়তে পারে কলম্বোর পাঁচতারা

রোহিত-বাবরদের মাঠের লড়াই কোথায় হবে, সেই নিয়েই দোটানা।

শেষ আপডেট: 18 July 2024 15:35

দ্য ওয়াল ব্যুরো: এবার আর মাঠের মধ্যে নয়, ভারত ও পাকিস্তান ক্রিকেটীয় লড়াই হবে কলম্বোর পাঁচতারা হোটেলে। ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত আইসিসি-র বৈঠক হবে। এই সভায় আলোচনা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ ভেন্যু নিয়ে।

আগামী ফেব্রুয়ারি মাসে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা মিনি বিশ্বকাপের আসর। পাকিস্তানের মূলত তিনটি শহরে খেলাগুলি হবে। ভারতের সব ম্যাচগুলি হওয়ার কথা রয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। কিন্তু কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে, তারা ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার সবুজ সঙ্কেত দেবে না।

এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ওই সভায় জানিয়ে দেবেন। পাক বোর্ডের হয়ে প্রতিনিধিত্ব করবেন মহসিন নকভি। তিনি ওই কথার জবাবে কী বলবেন, সেই নিয়ে আগাম আলোচনা শুরু হয়েছে। ২০০৮ সালে পাক জঙ্গিবাহিনী মুম্বই হামলার পরে থেকেই ভারত সরকার পাক মাটিতে কোনও দলকে পাঠাতে চাইছে না। দুই দেশের মধ্যে তারপরে সিরিজ হলেও সেটি নিরপেক্ষ স্থানে হয়েছে। সেই হিসেবে ভারতীয় বোর্ড এবারও অনড়, আইসিসি নিরপেক্ষ কেন্দ্রেই দুই দেশের লড়াইয়ে সবুজ সঙ্কেত দেবে। ভারতীয় দল ফাইনালে উঠলে খেলা দেওয়া হয়েছে লাহোরেই। 

ভারত খেলতে না গেলে এই নিয়ে পাক বোর্ড আপত্তি তুলবে। তাদের বোর্ড একটি কেন্দ্রেই ভারতের খেলার ব্যবস্থা করবে, যাতে নিরাপত্তায় কোনও ফাঁক না থাকে। তারপরেও ভারতীয় বোর্ডের পদক্ষেপ নিয়ে খুশি নয় পাক বোর্ড। বিসিসিআই চাইছে ভারত-পাক ম্যাচ বলেই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ দুবাই কিংবা শ্রীলঙ্কায় দেওয়া হয়।

এই নিয়ে বচসা বাঁধতে পারে কলম্বোর সভায়। কারণ ভারতীয় দল পাকিস্তানে খেলতে না গেলে বিরাট অর্থের ক্ষতির সম্মুখিন হবে পিসিবি (পাক ক্রিকেট বোর্ড)। সেই অর্থ পাক বোর্ড বিসিসিআই-র কাছে চাইতে পারে। এই বিতর্ক থামাতে আইসিসি কী ভূমিকা নেয়, তারদিকেও চেয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।


```