Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

এরিয়ানের বিরুদ্ধে দুরন্ত ফুটবল ইস্টবেঙ্গলের, জিতেই ডার্বির পথে লাল-হলুদ

দ্য ওয়াল ব্যুরো: ছিল প্রতিবেশীর সঙ্গে লড়াই। রবিবার ডার্বির আগে বুধবার সেই লড়াইয়ে এরিয়ানের বিরুদ্ধে ইস্টবেঙ্গল শুধু ৩-০ গোলে জিতল না, একই সঙ্গে দেখাল টোটাল ফুটবল কাকে বলে। প্রথমার্ধের শুরু থেকে গুছিয়ে ফুটবল খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। হাইমে

এরিয়ানের বিরুদ্ধে দুরন্ত ফুটবল ইস্টবেঙ্গলের, জিতেই ডার্বির পথে লাল-হলুদ

শেষ আপডেট: 27 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ছিল প্রতিবেশীর সঙ্গে লড়াই। রবিবার ডার্বির আগে বুধবার সেই লড়াইয়ে এরিয়ানের বিরুদ্ধে ইস্টবেঙ্গল শুধু ৩-০ গোলে জিতল না, একই সঙ্গে দেখাল টোটাল ফুটবল কাকে বলে। প্রথমার্ধের শুরু থেকে গুছিয়ে ফুটবল খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। হাইমে কোলাডো, কাশিম আইদারা, ব্র্যান্ডনরা মাঝমাঠের দখল নিয়ে নেয়। কিন্তু গোলের মুখ কিছুতেই খুলতে পারছিল না ইস্টবেঙ্গল ফরওয়ার্ড লাইন। ৩৯ মিনিটের মাথায় সামাদ আলি মল্লিকের ঠিকানা লেখা মাইনাস থেকে সহজ সুযোগ নষ্ট করেন বিদ্যাসার সিং। এর কিছুটা পরেই ৪২ মিনিটে অনবদ্য প্লেসিং-এ ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন অধিনায়ক লালরিনডিকা রালতে। এক গোলে এগিয়ে থেকেই লেমন ব্রেকে যায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে যেন আরও আক্রমণাত্মক হয়ে নামে আলেজান্দ্র মেনেন্দেজের টিম। বৈথাং হাওকিপকে বসিয়ে রোনাল্ডো অলিভিয়েরাকে নামান কোচ। আক্রমণে ঝড় তোলে ইস্টবেঙ্গল। ৬২ মিনিটে একক দক্ষতায় দুরন্ত গোল করেন কোলাডো। ৮৯ মিনিটে ইস্টবেঙ্গলের তৃতীয় গোল আসে সেই কোলাডোর পা থেকেই। তবে এ দিন বোধহয় বিদ্যাসাগর সিং গোল করার বুটটা পরে নামতে ভুলে গিয়েছিলেন। নাহলে আরও ব্যবধান বাড়াতে পারত ইস্টবেঙ্গল। লাল-হলুদের একাধিক আক্রমণ রুখে দেন এরিয়ান গোলরক্ষক আবদুল কাদির। বসিরহাটের এই খেলোয়াড়ই এ দিন ম্যাচের সেরা নির্বাচিত হন। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-cfl-2019-mohunbagan-beats-bss/

```