Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ভারতীয় হকি তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাসভঙ্গ

ভারতীয় হকি তারকা বরুণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি বেঙ্গালুরুর এক দলিত কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধরে ধর্ষণ করে গিয়েছেন।

ভারতীয় হকি তারকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাসভঙ্গ

শেষ আপডেট: 6 February 2024 14:50

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় হকি তারকা বরুণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি বেঙ্গালুরুর এক দলিত কিশোরীকে বিয়ের  প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধরে ধর্ষণ করে গিয়েছেন। তারপর বিয়ে করতে অস্বীকার করছেন। এই নিয়ে ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে বরুণের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

ওই কিশোরীর অভিযোগ, তাঁর বয়স যখন ১৭ বছর, সেইসময় সোশ্যাল মিডিয়ায় হকি তারকার সঙ্গে তাঁর আলাপ হয়। ওই দলিত মহিলার অভিযোগ, বরুণ প্রেমের অভিনয় করে তাঁকে গত পাঁচবছর ধরে নিয়মিত ধর্ষণ করেছেন।

বরুণ বেঙ্গালুরু সাইতে প্র্যাকটিস করেন। প্র্যাকটিসে যাওয়ার সময় ফাঁকা বাড়িতে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ।   

বরুণের আদি বাড়ি হিমাচল প্রদেশে। তবে পাঞ্জাবের জলন্ধরে তাঁর একটি দামি ফ্ল্যাট রয়েছে। প্রশাসন সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে বরুণের খোঁজ চালানো হচ্ছে। বরুণ জাতীয় দলের নিয়মিত সদস্য, তিনি দলের ড্যাগফ্লিকার হিসেবে পরিচিত। এমনকী পেনাল্টি কর্নার মারার ক্ষেত্রেও বরুণের সুনাম রয়েছে।


```