Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

গুরুর সাম্রাজ্যে শিষ্যই রাজা, ফরাসি ওপেনের নতুন সম্রাট স্পেনের আলকারাজ

রাফায়েল নাদাল পারেননি, কার্লোস আলকারাজ পারলেন। নাদালই গুরু আলকারাজের, তিনিই যেন নতুন নাদাল ফরাসি ওপেনের।

গুরুর সাম্রাজ্যে শিষ্যই রাজা, ফরাসি ওপেনের নতুন সম্রাট স্পেনের আলকারাজ

চ্যাম্পিয়ন হওয়ার পরে আলকারাজ।

শেষ আপডেট: 10 June 2024 00:17

দ্য ওয়াল ব্যুরো: রাফায়েল নাদাল পারেননি, কার্লোস আলকারাজ পারলেন। নাদালই গুরু আলকারাজের, তিনিই যেন নতুন নাদাল ফরাসি ওপেনের। এতদিন রোলা গাঁরোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতেন নাদাল, তিনি এবার প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন আলেকজান্ডার জেরেভের কাছে।

সেই জেরেভকে রবিবার ফাইনালে হারিয়ে বদলা নিলেন শিষ্য আলকারাজ। প্রায় পাঁচ ঘণ্টার লড়াইয়ে হারালেন জার্মানির জেরেভকে ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১, ৬-২ সেটে। খেলা দারুণ হলেও ২৪ বছরের আলকারাজ দেখালেন তিনিই এবার পুরুষদের টেনিস শাসন করবেন।

দুই তরুণ তারকাই এবার প্রথম ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন। প্রথম সেটে জয় পাওয়ার পরে টানা ২ সেট হেরে গিয়েছেন স্প্যানিশ তারকা। তারপর খাদের কিনারে থেকে অসাধারণ কামব্যাক আলকারাজের। সেইসময় আর জেরেভ স্নায়ু ধরে রাখতে পারেননি।

আলকারাজকে চ্যাম্পিয়ন হতে গেলে শেষ দুটি সেট জিততেই হতো, তিনি সেটাই করে দেখালেন। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এই জেরেভের কাছে হেরেছিলেন, সেই একই প্রতিপক্ষকে হারিয়ে লাল সুড়কির কোর্টে বাজিমাত আলকারাজের। 


```