Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মানচিনির সাফল্যের নেপথ্যে ক্যান্সার জয়ী ভিয়াল্লি, পুরনো বন্ধুর সঙ্গে জুটিতেই বাজিমাত আজুরিদের

দ্য ওয়াল ব্যুরো: তিনি কঠিন মানুষ, সাধারণত তিনি হাসেন না, গাম্ভীর্যের মধ্যেও তাঁর মনে একজনের জন্য প্রবল ভালবাসা রয়েছে। ইতালি কোচ রবার্তো মানচিনিও খেতাব জয়ের পরে চোখের জল ফেলেছেন। হয়তো আনন্দাশ্রু, কিন্তু সেটি নিয়েও সমানে কথা হচ্ছে। এও বলা হচ্

মানচিনির সাফল্যের নেপথ্যে ক্যান্সার জয়ী ভিয়াল্লি, পুরনো বন্ধুর সঙ্গে জুটিতেই বাজিমাত আজুরিদের

শেষ আপডেট: 12 July 2021 13:01

দ্য ওয়াল ব্যুরো: তিনি কঠিন মানুষ, সাধারণত তিনি হাসেন না, গাম্ভীর্যের মধ্যেও তাঁর মনে একজনের জন্য প্রবল ভালবাসা রয়েছে। ইতালি কোচ রবার্তো মানচিনিও খেতাব জয়ের পরে চোখের জল ফেলেছেন। হয়তো আনন্দাশ্রু, কিন্তু সেটি নিয়েও সমানে কথা হচ্ছে। এও বলা হচ্ছে, মানচিনির মতো মানুষ, যিনি আবেগে ভেসে যান না, তিনি কী করে বাঁধ ভাঙলেন? ইতালি গত বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। সেই দলকে রীতিমতো সাফল্যের রাস্তায় নিয়ে এলেন মানচিনি। ইতালির এই প্রাক্তন তারকা দলের বিন্যাস বদল করে নতুনভাবে দলকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। শুধু তাই নয়, মানচিনিকে এই সফলতায় সহায়তা করেছেন তাঁর পুরনো বন্ধু জিয়ানুলুকা ভিয়াল্লি। আজুরিদের প্রাক্তন ওই স্ট্রাইকার মানচিনির পাশে যোগ্য. সহায়তা করে গিয়েছেন। এটাই মনে করা হচ্ছে, মানচিনির ফুটবল মস্তিষ্কের পুরোটা তাঁর নয়, সেখানে বেশিরভাগ বুদ্ধি সরবরাহ করেন ভিয়াল্লিই। যিনি গত তিনবছর আগেও শয্যাশায়ী ছিলেন। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে ফের মূলস্রোতে আনার ক্ষেত্রে কাছের বন্ধু মানচিনির অনেক অবদান। দুই বন্ধু ডাগআউটে থেকে ইউরো কাপে সোনা ফলিয়েছেন। কাকে কোন পজিশনে ব্যবহার করলে সফলতা পাওয়া যাবে, সেটি ভিয়াল্লিই জানিয়েছেন মানচিনিকে। সেই সুপুরুষ ভিয়াল্লির সঙ্গে বর্তমান কোচের মিল খুঁজে পাওয়া যাবে না। কেমোথেরাপি করার ফলে মাথার সব চুল উঠে গিয়েছে, কিন্তু মানচিনির সঙ্গে সেই অমলিন বন্ধুত্বে কোনও টোল খায়নি। যদিও ইতালি ফুটবলকে ব্যর্থতার চোরাবালি থেকে উদ্ধার করেছেন মানচিনিই। তিনবছর আগে দলের দায়িত্ব নিয়েছিলেন। প্রাথমিকভাবে চুক্তি করা হয় ২০২০ সাল পর্যন্ত। শর্ত একটাই, ইউরো কাপের বাছাইপর্ব পার করতে হবে দলকে। বাছাইয়ে তিন ম্যাচ হাতে রেখেই ইউরোর টিকিট নিশ্চিত করে আজ্জুরিরা আর মানচিনি পান ২০২২ পর্যন্ত ইতালির কোচের দায়িত্ব। এমন অবিশ্বাস্য পারফরম্যান্সের পর পাওয়া ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরে আবেগাপ্লুত ইতালির কোচ। টাইব্রেকারে ইংল্যান্ডকে হারানোর পর যেনো বুঝতেই পারছিলেন না কী করবেন। যাকে সামনে পেয়েছেন পরম আনন্দে তাকেই জড়িয়ে ধরেছেন। এমনকি সাংবাদিক সম্মেলনেও মানচিনি ছিলেন আবেগাপ্লুত। জানিয়েছেন, ‘‘অবিশ্বাস্য কিছু অর্জন করতে পেরে ভাল লাগছে, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আমার আরও ভাল লাগছে ছেলেদের উচ্ছ্বাস দেখে। তিনি আরও যোগ করেন, ‘গত তিন বছরে যা কিছু আমরা করেছি, যতকিছুর ভেতর দিয়ে আমরা গিয়েছি, বিশেষ করে, গত ৫০ দিনে যতটা কঠোর পরিশ্রম আমরা করেছি, এই সবকিছুর কারণেই এমন আবেগের বহিঃপ্রকাশ।’

```