Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ব্রাজিল ও স্পেন রুদ্ধশ্বাস ম্যাচ ড্র, কোস্টারিকার জালে আর্জেন্টিনার তিন গোল

ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় স্পেন। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। এর সুফলও পেয়ে যায়। ১২ মিনিটে বক্সে লামিনে ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা।

ব্রাজিল ও স্পেন রুদ্ধশ্বাস ম্যাচ ড্র, কোস্টারিকার জালে আর্জেন্টিনার তিন গোল

শেষ আপডেট: 27 March 2024 14:36

দ্য ওয়াল ব্যুরো: লাতিন আমেরিকার দুই হেভিওয়েট দল দারুণ ছন্দে রয়েছে। ব্রাজিল ও স্পেন ম্যাচ ৩-৩ ড্র হলেও আর্জেন্টিনা তিন গোল করেছে কোস্টারিকার বিরুদ্ধে।

ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই দুই গোলে এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধে ব্রাজিলের ব্যবধান কমানোর পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান তরুণ তারকা এন্ড্রিক। যদিও শেষে গিয়ে আরও একটি গোল হজম করতে হয় তাদের। তবে পাকেতা গোল করে হার এড়ায় সেলেকাওদের। 

স্পেনের ঘরের মাঠ সান্তিয়ানো বার্নাব্যুতে প্রীতি ম্যাচটিতে মোট ছ’গোল হয়েছে। স্পেনের হয়ে পেনাল্টি থেকে জোড়া গোল করেন রড্রি। বাকি গোলটি আসে দানি ওলমোর পা থেকে। ব্রাজিলের হয়ে একটি করে গোল করেন রডরিগো, এন্ড্রিক ও পাকেতা।

ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় স্পেন। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। এর সুফলও পেয়ে যায়।  ১২ মিনিটে বক্সে লামিনে ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। সফল স্পট কিকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি রদ্রি। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওলমো। ডি-বক্সে দেওয়া ইয়ামালের পাস কাজে লাগিয়ে জালে বল জড়িয়ে দিয়েছেন।

চার মিনিট পর ব্যবধান কমান রডরিগো। উনাই সিমোনের ভুল পাস নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করতে ভুলেননি রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। প্রথমার্ধ জুড়ে আধিপত্য দেখিয়েছে স্পেন। তারা বিরতির আগেই শট নিয়েছে ন’টি।

বিরতির পর একাদশে চারটি বদল আনেন ব্রাজিল কোচ। গত ম্যাচে গোল করা তরুণ তারকা এন্ড্রিক নামেন মাঠে। নেমেই চমক দেখান তিনি। পাঁচ মিনিটের মধ্যেই গোল করে দলকে সমতায় ফিরিয়েছেন।

 ৮৫ মিনিটে বেরাল্দু ফাউলের শিকার হলে ফের পেনাল্টি পায় স্পেন। এবারও শট নেন রড্রি। হার এড়াতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ইনজুরি টাইমে গালেনো বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা, গোলটি করেন পাকেতা।

এদিকে, কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধে এক গোল হজম করে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দারুণভাবে ঘুঁরে দাঁড়িয়েছে মেসিহীন বিশ্ব চ্যাম্পিয়নরা। এই অর্ধে কোস্টারিকাকে তিন গোল দিয়ে রীতিমতো উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

প্রথমার্ধে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে। দ্বিতীয়ার্ধে নিজেরা যে বিশ্বচ্যাম্পিয়ন ও অদম্য সেটিই জাহির করেছে আর্জেন্টিনা। একের পর এক গোল করে কোস্টারিকার জয়ের স্বপ্ন শেষ করে দেন অ্যাঞ্জেল দি মারিয়া, ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ।


```