
শেষ আপডেট: 5 January 2024 21:54
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলে ফিরে আবারও দুরন্ত বোলিং করলেন বাংলার তিতাস সাধু। ১৭ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে নজর কাড়লেন ম্যাচে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের ম্যাচে ব্যান্ডেলের ১৯ ডানহাতি পেসারকে খেলতে বেগ পেতে হয়েছে অজিদের।
অস্ট্রেলিয়া গত চারবছরের মধ্যে এইপ্রথম অলআউট হল। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং নিয়ে ১৯.২ ওভারে তুলেছে ১৪১ রান। তিতাসের চার উইকেটের পাশে দীপ্তি শর্মা ও শ্রেয়াঙ্কা পাতিল দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট ঝুলিতে ভরেছেন রেণুকা সিং ও আমনজিৎ কাউর।
অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া এত কম রানে শেষ হয়ে যাবে ভাবা যায়নি। ১১২ রানে পাঁচ উইকেট ছিল, তারপরেই তিতাসের ঝলক দেখানো শুরু। তবে শুরুতে বাংলার মেয়েটি যেভাবে বোলিং করেছে, সেখানেই বিপক্ষ দল চাপে পড়ে যায়।
ভারতীয় ব্যাটাররা খুব সহজেই জয়ের রান তুলে দিয়েছেন। দলের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা দারুণ খেলেছেন। অজি বোলারতা সুবিধে করতে পারেননি। জয়ের মঞ্চে দু’জনেই হাফসেঞ্চূুরি করেছেন। ভারতীয় দল জিতেছে নয় উইকেটে। তারা ১৭ ওভারে রান তুলে দিয়েছে।
অজিদের দলনেত্রী অ্যালিসা হিলি এদিন মাত্র ৮ রান করে ফিরে যান রেনুকা সিংয়ের বলে। ম্যাকগ্রাকে তিতাস ফিরিয়ে দেন। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। গার্ডনার (০) এবং সাদারল্যান্ডকে মাত্র ১২ রানে ফিরিয়ে দেন এই মিডিয়াম পেসার।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান লিচফিল্ডের। মাত্র ৩২ বলে করেন ৪৯ রানে ৪টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি ছিল। তবে সব ভাল যার শেষ ভালর মতো এই ম্যাচে বাজিমাত ভারতের মেয়েদেরই।