Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পঞ্চসাগর পার করলেন সায়নী, কালনার মেয়ের কুক প্রণালী জয়

একটা সময় বাংলার কিংবদন্তি সাঁতারু বুলা চৌধুরী সপ্তসাগর পার করেছিলেন। সায়নীর সামনে আরও দুটি লক্ষ্য রয়েছে। তিনি জিব্রালটার ও নর্থ চ্যানেল পেরোতে পারলেই বুলাকে স্পর্শ করে ফেলবেন।

পঞ্চসাগর পার করলেন সায়নী, কালনার মেয়ের কুক প্রণালী জয়

শেষ আপডেট: 3 April 2024 16:17

দ্য ওয়াল ব্যুরো: বাংলার সাঁতারু সায়নী দাসের নিউজিল্যান্ডের কুক প্রণালী জয়। তিনি এর আগে চারটি চ্যানেল পার হয়েছিলেন। সেই তালিকায় ছিল ইংলিশ চ্যানেল (লন্ডন), ক্যাটালিনা চ্যানেল (ক্যালিফোর্নিয়া), মালোকাই চ্যানেল (হাওয়াই দ্বীপপুঞ্জ) এবং রটনেস্ট চ্যানেল। এবার তালিকায় যুক্ত হল বিপদসঙ্কুল কুক।

পূর্ব বর্ধমানের কালনা পৌর এলাকার বারুইপাড়ায় বাড়ি সায়নীর। তাঁর বাবা রাধেশ্যাম দাস অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। মা সাধারণ গৃহবধূ। বাবা রাধেশ্যাম দাসের হাত ধরে সায়নীর সাঁতারে হাতেখড়ি হয়। তিনি একটা সময় রিষড়া সুইমিং ক্লাবেও সাঁতার শিখেছিলেন।

একটা সময় বাংলার কিংবদন্তি সাঁতারু বুলা চৌধুরী সপ্তসাগর পার করেছিলেন। সায়নীর সামনে আরও দুটি লক্ষ্য রয়েছে। তিনি জিব্রালটার ও নর্থ চ্যানেল পেরোতে পারলেই বুলাকে স্পর্শ করে ফেলবেন। সায়নীও প্রকৃতঅর্থে বাংলার জলকন্যা।   

রাধেশ্যাম দাস এদিন জানিয়েছেন, ‘‘নিউজিল্যাণ্ডের সময় অনুযায়ী সকাল ৮ টা ২২ মিনিটে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল। তারমধ্যে কুক প্রণালীতে ১৩ ডিগ্রি তাপমাত্রার কনকনে ঠাণ্ডা জলে নামে সায়নী। কুকপ্রণালীর ওয়েলিংটন থেকে শুরু হয় মেয়ের সাঁতার কাটা।’’

প্রবল ঢেউ এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকায় সায়নীর এই চ্যানেল পেরোতে বেগ পেতে হয়েছে। এই জয়ের পথে সায়নীকে জেলিফিসের মত সামুদ্রিক প্রাণীর মোকাবিলাও করতে হয়েছে।

সায়নীর বাবা আরও বলেন, ‘‘জেলিফিস আমার মেয়েকে দমিয়ে রাখতে পারেনি। সব প্রতিকূলতাকে কাটিয়ে ১১ ঘন্টা ৫১ মিনিটে সাড়ে ২৯ কিমি সাঁতরে কুক প্রণালী জয় করতে পেরেছে মেয়ে। আমরা ওর জন্য গর্বিত।’’

আগামী ১০ এপ্রিল কলকাতার বিমানবন্দরে নামবেন সায়নী। পরিবারের সদস্যরা হাজির থাকবেন মেয়েকে বরণ করে নেওয়ার জন্য। কালনা থেকে ক্রীড়াপ্রেমী মানুষরাও শোভাযাত্রা করে ঘরের মেয়েকে নিয়ে আসবেন। এর আগে সায়নী রাজ্য সরকারের খেলাশ্রী সম্মান পেয়েছিলেন। এমনকী মাদার টেরিজা আন্তর্জাতিক ক্রীড়া সম্মানও পান ২২ বছরের তারকা।


```