
ইডেনে প্রো লিগের উদ্বোধনে নাচছেন জিৎ ও রুক্সিনী।
শেষ আপডেট: 11 June 2024 21:39
দ্য ওয়াল ব্যুরো: জমজমাট উদ্বোধনে হল। ইডেন সেই ফাঁকাই। সেই মাঠে নাচলেন জিৎ, রুক্সিনীরা। তারপরেও মাঠে দর্শক আসেনি। বেঙ্গল প্রিমিয়ার লিগের উদ্বোধনের আগে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আমরা চাই মাঠে আসুক দর্শকরা। কিন্তু শীর্ষ কর্তার আবেদনে সাড়া দেননি দর্শকরা। কিন্তু এই প্রতিযোগিতা নিয়ে প্রচার করা হলেও প্রথম রাত জমল না।
মোট ১৬টি দল দল এতে অংশ নিয়েছে। তাদের ক্রিকেটাররাও হাজির ছিলেন। তাঁদের দিয়ে অবশ্য জাঁকজমক নয়, বরং কর্তাদের নিয়েই বেশি মাতামাতি হয়েছে অনুষ্ঠানে। রাত আটটা থেকে ম্যাচ শুরু হয়েছে। দুপুর ও রাতে একটি করে ম্যাচ হবে। ফাইনাল ম্যাচ হবে ২৮ জুন। টি ২০ বিশ্বকাপের মধ্যেই প্রো লিগ হচ্ছে সেই মাতোয়ারা নেই।
সিএবি প্রাক্তন পদাধিকারীদের সংবর্ধিত করে ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখার চেষ্টা করেছে বর্তমান প্রশাসন। বিপিএলের উদ্বোধন করেন মহিলা দলের আইকন ঝুলন গোস্বামী। সৌরভ থাকার কথা থাকলেও তিনি এই মুহূর্তে বিদেশে রয়েছেন। তাঁর ছবি সম্বলিত মুদ্রায় টস করা হয়েছে।
এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের শপথ বাক্য পাঠ করেন মনোজ তিওয়ারি। তিনি ক্রিকেটারদের মধ্যে আকর্ষণের কেন্দ্রে রয়েছেন এখনও। ঋদ্ধিমান সাহাও ছিলেন অনুষ্ঠানে। তিনি এবার বাংলার হয়ে রঞ্জি খেলতে চান।