Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

চতুর্থ দিনে একটা বলও খেলা হল না! রঞ্জিতে বাংলা জেতা ম্যাচে পেল তিন পয়েন্ট

সোমবার কানপুরে কুয়াশার কারণে খেলাই শুরু করা যায়নি। সারাদিন মেঘলা আকাশ থাকায় আলো কম ছিল।

চতুর্থ দিনে একটা বলও খেলা হল না! রঞ্জিতে বাংলা জেতা ম্যাচে পেল তিন পয়েন্ট

শেষ আপডেট: 15 January 2024 18:36

দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি ট্রফিতে বাংলা জেতা ম্যাচ আবহাওয়ার কারণে পুরো পয়েন্ট পেল না। উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট পেয়েছে মনোজ তিওয়ারির দল।

উত্তরপ্রদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র ৫০ রানের লিড নিয়েছিল। নীতিশ রাণার দল যদি দেড়শ রানও করত, তা হলেও বাংলার সেই রান তুলতে সমস্যা হতো না। কিন্তু সোমবার কানপুরে কুয়াশার কারণে খেলাই শুরু করা যায়নি। সারাদিন মেঘলা আকাশ থাকায় আলো কম ছিল।  

এমনিতেই প্রথম ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছিল বাংলা। এই ম্যাচে ছয় পয়েন্ট পেলে অনেকটা সুবিধা হত। মনোজরা পরের ছত্তিশগড় ও অসমের বিরুদ্ধে ম্যাচে পুরো পয়েন্ট পাওয়ার চেষ্টা করবেন।

এই ম্যাচে বাংলার পেসাররা দারুণ ফর্মে বিরাজ করেছেন। বাংলার দুই পেসার মহম্মদ কাইফ ও সুরজ জয়সোয়াল দুরন্ত বোলিং করেছিলেন। বিশেষ করে শামির ভাই কাইফ দু’ইনিংস মিলিয়ে নিয়েছেন সাত উইকেট। কিন্তু সবটাই বৃথা গেল তিন পয়েন্ট পাওয়ায়। এ ম্যাচ থেকে সাত পয়েন্ট পেলে মনোজদের পরবর্তীক্ষেত্রে নকআউট রাউন্ডে যেতে সুবিধে হতো।

বাংলা কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, আবহাওয়া কেমন থাকবে সেটি আমাদের হাতে নেই। সোমবার খেলাই শুরু করা যায়নি। কানপুরে কুয়াশার এত দাপট যে আমরা মাঠে গেলেও খেলতে নামতে পারিনি। আম্পায়াররা বারবার পরিদর্শন করলেও কাজের কাজ কিছু হয়নি। এটা আমাদের মেনে নিতে হবে।  


```