Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

শামির ভাইয়ের বোলিং দাপটে কাত শচীনের ছেলের দল, বাংলা নকআউটের পথে

অর্জুনকে অবশ্য লেগ বিফোর করেছেন করণলাল। শূন্য রানে আউট হন শচীনের ছেলে। উইকেট নিয়েছেন অবশ্য একটি।

শামির ভাইয়ের বোলিং দাপটে কাত শচীনের ছেলের দল, বাংলা নকআউটের পথে

শেষ আপডেট: 3 December 2023 17:01

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স শচীন তেন্ডুলকারের পুত্র অর্জুনকে রাখবে কিনা ঠিক নেই। নিলামেই বোঝা যাবে অর্জুনের ভাগ্যে কী অপেক্ষা করে রয়েছে। ভারতে প্রথম শ্রেণীর ক্রিকেটে অর্জুন খেলছেন গোয়ার হয়ে। বিজয় হাজারে ট্রফিতে সেই গোয়াকে ৮ উইকেটে হারাল বাংলা। ম্যাচের ১৬৫ বল আগেই ম্যাচ জিতে বাংলা এই টুর্নামেন্টের নকআউটের পথে এগিয়ে গিয়েছে।

বাংলা এই নিয়ে চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয় পেল। প্রথম দুটি ম্যাচে হারিয়েছিল নাগাল্যান্ড ও বরোদাকে। তৃতীয় ম্যাচে অবশ্য দীনেশ কার্তিকদের তামিলনাড়ুর কাছে হার মানে। ফের জিতলেন অভিষেক পোড়েল, সুদীপ ঘরামিরা।

রবিবার মুম্বইয়ে টসে জিতে গোয়াকে শুরুতে ব্যাটিং করতে পাঠায় বাংলা। গোয়া ২৮.৪ ওভারে মাত্র ১০৬ রানে শেষ হয়ে গিয়েছে। দলের হয়ে সব থেকে বেশি ৩৪ রান করেন দীপরাজ গাঁওকর। ৪৬ বলের অপরাজিত ইনিংসে তিনি ৫টি চার মারেন। বাংলার সফল বোলার আকাশদীপ সিং ও মহম্মদ শামির ভাই কাইফ। তিনিও তিনটি উইকেট নিয়েছেন। অর্জুনকে অবশ্য লেগ বিফোর করেছেন করণলাল। শূন্য রানে আউট হন শচীনের ছেলে। উইকেট নিয়েছেন অবশ্য একটি।

বাংলার হয়ে সাত ওভারের মধ্যে ২টি মেডেনসহ মাত্র ৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন আকাশদীপ। ৫ ওভারে ৩৯ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন মহম্মদ কাইফ। দুই ওভারে ৩ রান দিয়ে ২টি উইকেট নেন করণলাল। দলের লেগস্পিনার শাহবাজ আমেদ ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

বাংলা ২২.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলে ম্যাচ জিতে যায়। ওপেনার হাবিব গান্ধী ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন। অন্য ওপেনার অভিষেক পোড়েল করেছেন ২০ রান। জয়ের রান তুলে দেন সুদীপ (১৫) ও শাহবাজ (২০) মিলেই।


```