Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফাইনালে কেন হারতে হল? বোর্ড কর্তাদের প্রশ্নে নিশ্চুপ রোহিত, যা বললেন দ্রাবিড়ই

টানা দশটি ম্যাচ জিতেও বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছে ভারতীয় দলকে। ফাইনালে অস্ট্রেলিয়ার পরিকল্পনার কাছে পেরে ওঠেননি রোহিত শর্মার দল।

ফাইনালে কেন হারতে হল? বোর্ড কর্তাদের প্রশ্নে নিশ্চুপ রোহিত, যা বললেন দ্রাবিড়ই

শেষ আপডেট: 2 December 2023 21:23

দ্য ওয়াল ব্যুরো: টানা দশটি ম্যাচ জিতেও বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছে ভারতীয় দলকে। ফাইনালে অস্ট্রেলিয়ার পরিকল্পনার কাছে পেরে ওঠেননি রোহিত শর্মার দল। বরং ব্যাটিং ও বোলিং দুটি বিভাগেই ব্যর্থ হয়েছে।

বিশ্বকাপ শেষ হওয়ার দু’সপ্তাহ বাদে বোর্ড কর্তারা ভিডিও কলে মিটিং করলেন অধিনায়ক রোহিত ও কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। বোর্ডের তরফে হাজির ছিলেন সচিব জয় শাহ, সহ-সভাপতি রাজীব শুক্লা ও কোষাধ্যক্ষ আশিস সেলার।

বোর্ড কর্তারা বেশ কঠিন প্রশ্ন করেছেন দলের অধিনায়ক ও কোচকে। কেন তিরে এসে তরী ডুবল? সেই নিয়ে রোহিত নিশ্চুপ থাকলেও যা কথা বলেছেন কোচ দ্রাবিড়ই। তিনি দায়ী করেছেন আমদাবাদের পিচকে। এমনকী পিচ কিউরেটার ভরসা করে যে কাজের কাজ হয়নি, তিনি সেটি বুঝিয়ে দিয়েছেন।

দ্রাবিড় বলেছেন, আমাদের বলা হয়েছিল, পিচে জল দেওয়ার দরকার নেই। স্পিনাররাই বেশি সুবিধে পাবে। কিন্তু দলের পেসাররা ভাল ছন্দে থাকতেও কেন স্পিন সহায়ক পিচ বাছা হল, সেই নিয়ে পরিষ্কার করে কিছু বলতে পারেননি কোহলিদের কোচ।

দ্রাবিড় বরং জানান, দশটি ম্যাচে তাঁদের কৌশল খেটে গেলেও ফাইনালে উল্টোটা হয়েছে। অস্ট্রেলিয়া ভালভাবে পিচ ও অন্যান্য বিষয়গুলি কাজে লাগিয়ে বাজিমাত করেছে।


```