Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

উইম্বলডনের নতুন রানি ক্রেজিকোভা, হারালেন ইতালির পাওলিনিকে

দুই ফাইনালিস্টের কাছেই প্রথম খেতাব জয়ের স্বাদ পাওয়ার বিষয় ছিল। কিন্তু পাওলিনকে হারিয়ে চেক তরুণী প্রমাণ করলেন, আজকের দিনটা তাঁরই ছিল।

উইম্বলডনের নতুন রানি ক্রেজিকোভা, হারালেন ইতালির পাওলিনিকে

টেনিসের নতুন চ্যাম্পিয়ন বারবার ক্রেজিকোভা।

শেষ আপডেট: 13 July 2024 21:13

দ্য ওয়াল ব্যুরো: উইম্বলডনের নতুন রানি চেকস্লোভাকিয়ার বারবারা ক্রেজিকোভা। তিনি শনিবার সেন্টার কোর্টে হারালেন ইতালির জেসমিন পাওলিনিকে ৬-২, ২-৬, ৬-৪ সেটে।

দুই ফাইনালিস্টের কাছেই প্রথম খেতাব জয়ের স্বাদ পাওয়ার বিষয় ছিল। কিন্তু পাওলিনিকে হারিয়ে চেক তরুণী প্রমাণ করলেন, আজকের দিনটা তাঁরই ছিল। চেক তারকা প্রথম থেকেই আক্রমণাত্মক টেনিস খেলেছেন এদিন। প্রথম সেটি ক্রেজিকোভা জেতেন ৬-২ সেটে। পরের সেটে অবশ্য ওই একই ব্যবধানে খেলায় ফিরেছিলেন পাওলিনি। তৃতীয় সেটে জোর লড়াই হয়েছে। সেখানেই বাজিমাত ক্রেজিকোভার।

উইম্বলডনের ফাইনালে পৌঁছে ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন পাওলিনি। গত মাসেই ফরাসি ওপেনের ফাইনালে রানার্স আপ হয়ে এসেছিলেন প্রচারের আলোয়৷ প্রথম ইতালীয় হিসেবে ফাইনালে উঠেছিলেন উইম্বলডনের। একই বছরে উইম্বলডন ও ফরাসি ওপেনের ফাইনালে উঠে দারুণ কৃতিত্ব দেখিয়েছিলেন। কিন্তু শেষটায় বাজিমাত ক্রেজিকোভার। তিনি ৩১ নম্বর তারকা হিসেবে সেন্টার কোর্টে শেষ হাসি হাসলেন।

বারবারা ক্রেজিকোভাকে টেনিসমহলে ডাকা হয় বার্বি নামে। ২৮ বছরের চেক তরুণী এই ম্যাচে জিতে দেখিয়ে দিয়েছেন তিনি আগামী দিনের স্থায়ী চ্যাম্পিয়ন হতে চলেছেন। ম্যাচে তাঁর সার্ভিস, ফোরহ্যান্ডে বিধ্বস্ত হয়ে গিয়েছে পাওলিনি। তিনি ম্যাচের রাশ একবারই হালকা করেছিলেন, সেটি দ্বিতীয় সেটে। ইতালির পাওলিনিও সেইসময় দারুণ প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন। কিন্তু বারবারা দেখিয়েছেন তিনি নিজের ‘টেমপ্লেট’ও রচনা করতে পারেন টেনিসমহলে। কোর্টে তাঁর জায়গা নেওয়া, প্লেসিংয়ে মুগ্ধ হয়েছেন দর্শকরা। বারবার করতালি দিয়ে সেন্টার কোর্টের দর্শকরা তাঁকে উৎসাহিত করেছেন।  


```