আইপিএলের সৌজন্যে কোটিপতি নাপিত অশোক, বাজিমাত ধোনির হয়ে বাজি ধরায়
দ্য ওয়াল ব্যুরো: একেই মনে হয় বলে কপালের নাম গোপাল!
ছিলেন নাপিত (Barber), প্রতিদিন ক্ষৌরকর্ম করে দিন কাটত। এক দানে কোটিপতি হয়ে গেলেন! কয়ামত সে কয়ামত তক ছবিতে উদিত নারায়ণের গানের মতো হিট অশোক কুমার (Ashok Kumar)।
সৌজন্য অবশ্যই আইপিএল (I
শেষ আপডেট: 29 September 2021 18:18
দ্য ওয়াল ব্যুরো: একেই মনে হয় বলে কপালের নাম গোপাল!
ছিলেন নাপিত (Barber), প্রতিদিন ক্ষৌরকর্ম করে দিন কাটত। এক দানে কোটিপতি হয়ে গেলেন! কয়ামত সে কয়ামত তক ছবিতে উদিত নারায়ণের গানের মতো হিট অশোক কুমার (Ashok Kumar)।
সৌজন্য অবশ্যই আইপিএল (IPL)। কোটিপতি লিগে শুধু কোচ, ক্রিকেটার, ধারাভাষ্যকাররাই অর্থ উপার্জন করেন না। করেছেন বিহারের মধুবনী জেলার এক নাপিতও।
সম্প্রতি আইপিএলে কেকেআর ও চেন্নাই সুপার কিংস ম্যাচের সময় নিজের মোবাইল থেকে অনলাইন গেমে অংশ নিয়েছিলেন। সেখানে খেলতে গেলে লাগে ৫০ টাকা, অশোক খেলে বলেছিলেন ধোনিরাই জিতবে।
ব্যস, চেন্নাই সুপার কিংস জিতে যাওয়ায় বাজিমাত অখ্যাত এক নাপিতের। মোবাইলে এই ধরনের খেলা খুবই জনপ্রিয়। সেই অনলাইন গেমে অংশ নেন নানৌর চকের ২৬ বছরের নাপিত। তাঁর একটি সেলুন রয়েছে। তবে তিনি ‘ড্রিম টিম’ প্রতিযোগিতায় বাজিমাত করে এখন নতুন স্বপ্নে বিভোর।
আরও পড়ুন: দলবল নিয়ে গোয়ার শিবিরে পৌঁছে গেলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ
২৬ সেপ্টেম্বর আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচেই বাজি ধরে এক কোটি টাকা জেতেন অশোক।
এই ঘটনায় উচ্ছ্বসিত ওই নাপিত বলেছেন, ‘‘ম্যাচের পর আমি প্রথম স্থান অধিকার করি এবং এক কোটি টাকা জিতেছি। আমাকে বলা হয়েছে কর বাবদ টাকা কেটে আগামী দু’দিনের মধ্যে ৭০ লক্ষ টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এই ঘটনার পর থেকে ঘুম আসছে না আমার।’’
শুধু তাই নয়, ধোনির দলের জন্য বাজি জেতায় অশোক দারুণ খুশি। বলেছেন, আমার পছন্দের মানুষ হলেন ধোনি, তাঁর দল জিতেছে মানে আমি জিতে গিয়েছি!
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'