Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বরিশালের খুদে স্পিনারের গুগলি দেখে অবাক শচীন, ওয়ার্ন, দিলেন বার্তাও

দ্য ওয়াল ব্যুরো: মাঝেমধ্যেই এমন বিস্ময় কিশোরের (wonderkid) সন্ধান মেলে। যাদের ক্রিকেটের পরিমিতিবোধ দেখলে চমকে উঠতে হয়। জীবনে হয়তো প্রথমবার ক্রিকেট ব্যাট হাতে নিয়েও দিব্বি বড়দের মতো শট খেলছে। এবার এমনই এক বিস্ময় কিশোরীর সন্ধান পাওয়া গিয়েছ

বরিশালের খুদে স্পিনারের গুগলি দেখে অবাক শচীন, ওয়ার্ন, দিলেন বার্তাও

শেষ আপডেট: 23 October 2021 18:11

দ্য ওয়াল ব্যুরো: মাঝেমধ্যেই এমন বিস্ময় কিশোরের (wonderkid) সন্ধান মেলে। যাদের ক্রিকেটের পরিমিতিবোধ দেখলে চমকে উঠতে হয়। জীবনে হয়তো প্রথমবার ক্রিকেট ব্যাট হাতে নিয়েও দিব্বি বড়দের মতো শট খেলছে। এবার এমনই এক বিস্ময় কিশোরীর সন্ধান পাওয়া গিয়েছে যে আবার লেগ স্পিনে ওস্তাদ। সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) বরিশালের (Barisal) এক খুদে স্পিনার আসাদুজ্জামান শাদিদের (Asaduzzaman Sadid) বোলিং শেয়ার করেছিলেন শচীন তেন্ডুলকার ও শ্যেন ওয়ার্ন। সেটি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল। আদতে ওই কিংবদন্তিরাই খুঁজে পেয়েছেন সাদিদকে। আরও পড়ুন: হায় রে, গেইলরা শেষ ৫৫ রানে! ব্রিটিশদের হাতে বধ গতবারের চ্যাম্পিয়নরা বয়স মাত্র ছয়। চোখে স্বপ্ন ও হাতে অসামান্য প্রতিভাধারী আসাদের স্বপ্ন তিনি একদিন সুযোগ পেলে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা হবে। প্রিয় ক্রিকেটার শাকিব আল হাসানের উইকেট ছিটকে দেবেন। https://twitter.com/sachin_rt/status/1448665915017482248 শচীন, ওয়ার্নের মতো কিংবদন্তিরা প্রশংসা করায় আপ্লুত সাদিদ জানায়, ‘‘কোনদিনও তাঁরা আমার খেলা দেখবেন এটা ভাবতে পারিনি, এটা আমার সৌভাগ্য। আমি ওদের খেলা ভিডিওতে দেখেছি।’’ তিন বছর বয়স থেকে ক্রিকেট খেলা সাদিদ এমন চমকপ্রদ বোলিংয়ের পিছনে অবশ্য আইপিএলের সামান্য হলেও অবদানও রয়েছে। সাদিদ ও তার মামা আইপিএলে রশিদ খানের বোলিং দেখার সময়ই কৌতূহলী হয় এবং সে তার কোচ তথা মামার কাছে এই বোলিং শিখতে ইচ্ছাপ্রকাশ করে। তার মামাও তাকে স্পিন বোলিং শিখিয়েছে। সেই কারণে সাদিদের বাবা-মা তার মামার কাছেও কৃতজ্ঞ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```