Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

আমেরিকার কাছেও হার বাংলাদেশের, অধিনায়ক বলছেন, ব্যাটাররা স্কিল নিয়ে কাজ করছে!

বিশ্ব ক্রিকেটে দুধের শিশু আমেরিকার কাছেও হারল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম টি ২০ ম্যাচে আমেরিকার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।

আমেরিকার কাছেও হার বাংলাদেশের, অধিনায়ক বলছেন, ব্যাটাররা স্কিল নিয়ে কাজ করছে!

বাংলাদেশের হারের হতাশায় মাঠেই বসে রয়েছেন শান্ত।

শেষ আপডেট: 22 May 2024 16:24

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ক্রিকেটে দুধের শিশু আমেরিকার কাছেও হারল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম টি ২০ ম্যাচে আমেরিকার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে তাওহিদ হৃদয়ের ফিফটিতে ৬ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। জবাবে তিন বল আগেই জয়ের রান তুলে ফেলে আমেরিকার ব্যাটাররা।

ম্যাচ শেষে নিজেদের হারের কারণ ব্যাখ্যা করেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তিনি জানান, ‘‘১৫৩ রান জয়ের জন্য যথেষ্ট ছিল না। আরও ২০ রান স্কোর করতে পারলে ভাল হতো। তবে এটা ঠিক, আমাদের ব্যাটাররা নিজেদের স্কিল উন্নত করার চেষ্টা করছে। পরীক্ষা নিরিক্ষা করতে গেলে এমন ধরনের ফল হতেই পারে।’’

বাংলাদেশ অধিনায়ক আরও বলেছেন, ‘‘আমরা জিম্বাবোয়ে সিরিজেও ভাল খেলতে পারিনি। তারপর আবার সিরিজে ফিরে এসেছি, তাই এই হার নিয়ে আমরা চিন্তিত নই। আমরা আবারও নিজেদের ছন্দে ফিরে আসব।’’

ম্যাচে বাংলাদেশের পেসাররা ভাল বোলিং করতে পারেননি। কিন্তু স্পিনাররা নিয়ন্ত্রিত বোলিং করে বিপক্ষকে চাপে রেখেছিলেন। শাকিব আল হাসান ভাল বোলিং করলেও দল হেরে গিয়েছে। সেই নিয়ে দলের অধিনায়ক শান্ত জানান, ‘‘বিশ্বকাপের আগে সবদিক থেকেই আমাদের দেখে নিতে হবে। এই একটা হারে কিছু বদল হয় না। নিজেদের ফোকাস ঠিক রাখলে ভাল কিছু হতেই পারে আগামী দিনে।’’


```