Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কোটলায় প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের উড়িয়ে দিল শাকিবের বাংলাদেশ

দিল্লির ম্যাচে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

কোটলায় প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের উড়িয়ে দিল শাকিবের বাংলাদেশ

শেষ আপডেট: 6 November 2023 23:39

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে শেষ দিকে জ্বলে উঠল বাংলাদেশ। তারা এদিন দিল্লির ম্যাচে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

 শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ২৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য বাংলাদেশ পার করে গিয়েছে ৪১.১ ওভারেই। ৩ উইকেটের ব্যবধানে লঙ্কানদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা ধরে রাখল ওপার বাংলার দল।

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছিল টাইগাররা। কিন্তু বিশ্বকাপে এরপরে যাত্রা শুধুই হতাশার। একের পর এক ম্যাচ হেরে সবার আগেই বিদায় নিশ্চিত হয় টাইগারদের। নেদারল্যান্ডসের মত দলের কাছেও হারতে হয়েছিলো শাকিবদের।

আইসিসির নয়া নিয়মে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাই শেষ হতে বসেছিল।  বিশ্বকাপে সেরা আট দলের মধ্যে থাকতে পারলেই কেবল ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে টাইগাররা। সে লক্ষ্যে শেষ দুই ম্যাচের মধ্যে অন্তত একটি জয় পেতেই হবে। এরপরও অনেক ‘যদি’ ‘কিন্তু’র অবকাশ থাকবে।

 লঙ্কানদের ২৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর পার হতে গিয়ে খুব বেশি বেগ পেতে হয়নি। শাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্তর ১৬৯ রানের বিশাল জুটিই বাংলাদেশকে জয়ের ভিত রচনা করে দেয়।

তবুও ম্যাচে যে উত্তেজনা ছড়িয়েছিল, তাকে নিজেদের ওপর বসতে দেননি মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় এবং তানজিম শাকিবরা। শাকিব করেন ৮২, তানজিল করেছেন ৯০। বিপক্ষের সেরা ব্যাটার আশালঙ্কা ১০৮ রানের দুরন্ত ইনিংস খেলেন। যে কারণে ৫৩টি বল হাতে রেখে অনবদ্য জয়ের রাস্তা খুঁজে নিতে পেরেছে বাংলাদেশ।

 এই ম্যাচেই বিশ্ব ক্রিকেটে প্রথম টাইম আউটের ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ কোনও বল না খেলেই আউট হয়েছেন। তিনি সাজঘর থেকে দুমিনিটের মধ্যে ক্রিজে আসতে পারেননি।


```