Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আইপিএলের সেরা ক্যাচ নিলেন লখনউয়ের বলবয়! রোমাঞ্চিত জন্টি সইও চাইলেন

আইপিএলে রবিবার ম্যাচের ধারাভাষ্যকাররাও মুগ্ধ বলবয়ের ওই ক্যাচ দেখে। ১৫ বছরের ওই বালকটি ক্যাচটি লোফার পরে দু’হাত তুলে উচ্ছ্বাসও দেখান।

আইপিএলের সেরা ক্যাচ নিলেন লখনউয়ের বলবয়! রোমাঞ্চিত জন্টি সইও চাইলেন

শেষ আপডেট: 6 May 2024 15:44

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের সেরা ক্যাচ নিলেন লখনউয়ের এক বলবয়। ঘটনাটি অবাক করার মতো হলেও একেবারেই সত্যি। কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে বাউন্ডারি লাইনের বাইরে একটি বলকে তালুবন্দি করেছেন অর্ণব গুপ্ত নামে একটি স্থানীয় বলবয়।

কলকাতার বোলার বৈভব অরোরার একটি ডেলিভারিতে লখনউয়ের তারকা মার্কাস স্তোইনিসের একটি আপারকাট বাউন্ডারি লাইন টপকে যায়। ডিপথার্ড অঞ্চলে সেখানে কোনও ফিল্ডার ছিল না। আচমকা দেখা যায়, অনেকটা দৌড়ে এসে মার্কাসের বলটি ধরেছেন ওই বলবয়।

আইপিএলে রবিবার ম্যাচের ধারাভাষ্যকাররাও মুগ্ধ বলবয়ের ওই ক্যাচ দেখে। ১৫ বছরের ওই বালকটি ক্যাচটি লোফার পরে দু’হাত তুলে উচ্ছ্বাসও দেখান। লখনউ ডাগআউটে বসেছিলেন তাদের ফিল্ডিং কোচ জন্টি রোডস, যিনি ফিল্ডারদের মহাগুরু। যিনি অতীতে অসম্ভব ক্যাচকে সম্ভব করে তাক লাগিয়েছেন বারবারই।

সেই জন্টি পর্যন্ত দৌড়ে এসে অর্ণব বলে ছেলেটির সঙ্গে পরিচয় করেন। তাঁকে জিজ্ঞাসা করেন, কী করে এমন ক্যাচ নিলেন তিনি। কবে থেকে ক্রিকেট খেলছেন, কিংবা আগামী দিনে কী হতে চান, সবটাই জেনে নিয়েছেন কিংবদন্তি ফিল্ডার। শুধু তাই নয়, জন্টির মতো প্রাক্তন মহাতারকা শিশুর সারল্যে ওই বালকের অটোগ্রাফও চেয়েছেন।

মার্কাসের বাউন্ডারি লাইনের বাইরে ওই ক্যাচের ভিডিও মুহূর্তে সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই লিখেছেন, আগামী দিনের তারকা! এইভাবেই যে বলবয় থেকে শচীন তেন্ডুলকারও বিশ্ব ক্রিকেটের একমেবদ্বিতীয়ম তারকা হয়েছেন, সেই কথাও অনেকেই মনে করিয়ে দিয়েছেন।

আরও অবাক করা বিষয় হল, অদ্ভুত নিরাপদ অ্যাকশনে নিশ্চিন্তে ওই হাই ক্যাচ নিয়েছেন অর্ণব। এমনভাবে সেটিকে তালুবন্দি করেছেন, যা কখনই হাত গলে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।   


```