Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভাঙা চোয়ালের কুম্বলে ফিরলেন বাবা ইন্দ্রজিৎ হয়ে! বিজয় হাজারে ট্রফিতে অ্যান্টিগার স্মৃতি

ক্রিকেট এভাবেই স্মৃতি ফিরিয়ে দেয়। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনিল কুম্বলের মাঠেই চোয়াল ভেঙে যায়।

ভাঙা চোয়ালের কুম্বলে ফিরলেন বাবা ইন্দ্রজিৎ হয়ে! বিজয় হাজারে ট্রফিতে অ্যান্টিগার স্মৃতি

শেষ আপডেট: 14 December 2023 20:59

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট এভাবেই স্মৃতি ফিরিয়ে দেয়। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনিল কুম্বলের মাঠেই চোয়াল ভেঙে যায়। সেই চোয়ালেই সারা টেস্টে খেলে লড়াকু ক্রিকেটারের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সেই দলের অধিনায়ক ছিলেন সৌরভ। তিনিও এখনও যে কোনও আলোচনায় ওই প্রসঙ্গ টেনে আনেন।

কুম্বলের ভাঙা চোয়ালের স্মৃতি ফেরালেন তামিলনাড়ুর ব্যাটার বাবা ইন্দ্রজিৎ। তিনিও সারা মুখে ব্যান্ডেজ বেঁধে পুরো ম্যাচ খেললেন, ব্যাটিংও করলেন দাপিয়ে।

বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে বাবা ইন্দ্রজিতের কর্মকাণ্ড দেখে সকলেই মুগ্ধ। এক্স হ্যান্ডলে তাঁর ওই ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ইনিংসের বিরতির সময় মাঠের শৌচাগারে বিশ্রীভাবে পড়ে গিয়ে ঠোঁটমুখ ফেটে যায়। অনেক রক্তপাতও ঘটেছিল। সেই নিয়েই খেলেছেন তিনি।

হরিয়ানার বিরুদ্ধে ২৯৪ রান তাড়া করতে নেমে তামিলনাড়ু মাত্র ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল। সেই সময়ে ব্যাট করতে নামেন ইন্দ্রজিৎ। তখন দেখা যায়, তিনি মুখে টেপ লাগিয়ে ক্রিজে এসেছেন। দল তিন উইকেট হারিয়ে বসার পরে  ফর্মে থাকা ২৯ বছর বয়সি এই ব্যাটারই তামিলনাড়ুর ভরসা হয়ে উঠেছিলেন। কিন্তু তিনি শুরুর দিকে কয়েকটি ডেলিভারিতে অস্বস্তিতে পড়লেও পরে তাও সামলে নেন।

ইন্দ্রজিৎ যখন ডিপ ইন ক্যাচ আউট হন তখন তিনি ৬৪ রান করে ফেলেছিলেন। তাঁর সাহস এবং প্রচেষ্টা দেখে সকলেই রীতিমতো মুগ্ধ।

তামিলনাড়ুর অধিনায়ক দীনেশ কার্তিক ম্যাচের পরে জানান যে, হরিয়ানার ইনিংসের শেষে আইস বাথ নিয়ে বেরিয়ে আসার সময়ে ইন্দ্রজিৎ পড়ে গিয়েছিলেন। তাঁর ঠোঁটে গভীর ভাবে কেটে যায়। ইন্দ্রজিতকে হাসপাতালে নিয়ে গেলে, ঠোঁটে সেলাইও পড়ে।


```