
শেষ আপডেট: 9 January 2024 15:57
দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ শামি বাংলার হয়ে রঞ্জি খেলতে পারেন, কিন্তু নিখাদ বাংলার নন। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। সাহসপুরে বিশাল খামারবাড়ি। সেদিক থেকে মঙ্গলবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রোপদী মূর্মূর হাত থেকে বাংলা থেকে একমাত্র ‘অর্জুন’ পুরস্কার পেলেন ঐহিকা মুখোপাধ্যায়।
ঐহিকা টেবল টেনিসের নামী তারকা। যিনি এশিয়ান গেমসে ডাবলসে ব্রোঞ্জ এনে দিয়েছেন দেশকে। শুধু তাই নয়, তিনি জুনিয়র ভারতীয় দলের হয়ে একাধিক সাফল্য পেয়েছেন। তিনি কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। তাঁর মতো আন্তর্জাতিক সাফল্য বাকিদের তেমন নেই। এটাই অর্জুন পুরস্কারের ক্ষেত্রে মাপকাঠি হয়েছে।
President Droupadi Murmu confers Arjuna Award, 2023 on Ms Ayhika Mukherjee for her achievements in Table Tennis. Her achievements are:
— President of India (@rashtrapatibhvn) January 9, 2024
● One Bronze Medal (Women’s Doubles) in the 19th Asian Games held in Hangzhou, China in 2023.
● Two Gold Medals (Individual & Women’s… pic.twitter.com/64UvyYKfZ4
দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করে ‘দ্য ওয়াল’কে বাংলা টিটি-র সপ্রতিভ তারকা বলেছেন, এই স্বীকৃতিতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। এর আগে বাংলা টিটি থেকে অর্জুনের পরে পদ্মশ্রী পেয়েছেন একমাত্র মৌমা দাস। তিনি টেবল টেনিসের কিংবদন্তি। মৌমা এখনও খেলছেন, তিনি অবসর নেননি।
নৈহাটির মেয়েটি এদিন আর কোনও তুলনা চান না, চান না বিতর্কও। তিনি দেশকে আরও সাফল্য এনে দিতে চান। অর্জুন পুরস্কার গ্রহণের পরে ঐহিকার লক্ষ্য প্যারিস অলিম্পিক্স। তিনি স্বপ্ন দেখছেন আরও বড়কিছুর। এই সাফল্যে তাঁর সঙ্গী পরিবারের সদস্যরাও।
এদিকে, বাংলা থেকে টেবল টেনিসেই জোড়া সাফল্য এসেছে। ঐহিকা ছাড়াও টিটি-র বিখ্যাত কোচ জয়ন্ত পুশিলাল পেয়েছেন দ্রোণাচার্য পুরস্কার। নারকেলডাঙা সাধারণ সমিতিতে দীর্ঘদিন কোচিং করিয়ে পুশিলালের হাত ধরে উঠে এসেছেন মৌমা, অরূপ বসাক, কিশলয় বসাক, প্রাপ্তি সেনরা। পুশিলাল মৃত্যুমুখ থেকে ফিরে এই স্বীকৃতি নিতে দিল্লিতেও গিয়েছেন সপরিবারে।