Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Delhi Capitals Captain: কেএল রাহুল নন, এই ক্রিকেটারকে ক্যাপ্টেন বাছল দিল্লি ক্যাপিটালস

অক্ষর প্যাটেলের কাছে অধিনায়কত্বের অভিজ্ঞতা খুব বেশি নেই বললেই চলে।

Delhi Capitals Captain: কেএল রাহুল নন, এই ক্রিকেটারকে ক্যাপ্টেন বাছল দিল্লি ক্যাপিটালস

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কেএল রাহুল

শেষ আপডেট: 14 March 2025 11:37

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরু হতে আর খুব বেশিদিন বাকি নেই। ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালস তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করব। অক্ষর প্যাটেলের হাতে তুলে দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সির ব্যাটন। দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি বিশেষ ভিডিও আপলোড করা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে গোটা বিষয়টা খোলসা করা হয়েছে। এই বছর দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্বের দৌড়ে অক্ষর প্যাটেলের পাশাপাশি কেএল রাহুলও ছিলেন। 

মেগা নিলামে যখন কেএল রাহুলকে দিল্লি ক্যাপিটালস নিয়েছিল, সেইসময় সকলেই মনে করেছিলেন যে তাঁকেই হয়ত অধিনায়ক করা হবে। কিন্তু, টিম ম্য়ানেজমেন্ট এই মরশুমে অক্ষর প্যাটেলের উপর ভরসা রাখল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত মরশুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। কিন্তু, এই মরশুমে ঋষভ লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন।

অধিনায়ক হিসেবে অক্ষরের রেকর্ড

অক্ষর প্যাটেলের কাছে অধিনায়কত্বের অভিজ্ঞতা খুব বেশি নেই বললেই চলে। চলতি বছর জানুয়ারি মাসে একটি টি-২০ সিরিজে তাঁকে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক করা হয়েছিল। ৩১ বছর বয়সি অক্ষর গুজরাট ক্রিকেট দলের হয়ে ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফিতেও তিনি রাজ্য ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন।

অক্ষর প্যাটেল এখনও পর্যন্ত ১৭ টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছে। এরমধ্যে ১০ ম্যাচে তিনি জয়লাভ করেছেন। আর সাতটি ম্যাচ হেরে গিয়েছেন। অধিনায়ক হিসেবে তিনি ১৪ ইনিংসে মোট ৩৬৪ রান করেছেন। ইতিমধ্য়ে তাঁর ব্যাটিং গড় ছিল ৩৬.৪০। অধিনায়ক হিসেবে তিনি জোড়া হাফসেঞ্চুরি করেছেন।

দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্ব গ্রহণ করার পর অক্ষর প্যাটেল বলেছেন, 'এটা আমার কাছে একটা অনেক বড় সম্মানের ব্যাপার। আমাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করার জন্য এই দলের মালিক এবং সাপোর্ট স্টাফদের কাছে কৃতজ্ঞ থাকব। কারণ ওঁরা আমার উপর অনেকটা ভরসা রাখতে পেরেছেন।' এই তারকা অলরাউন্ডার আরও জানিয়েছেন, দিল্লি ক্যাপিটালস দলে এসে অক্ষর নিজেকে একজন ক্রিকেটার এবং মানুষ হিসেবে অনেকটা উন্নত করতে পেরেছেন। এবার এই দলকে নেতৃত্ব দিতে তিনি একেবারে প্রস্তুত।


```