Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ক্যামেরন ১২ বছরের বেশি বাঁচবেন না বলেছিলেন ডাক্তাররা, কোন মন্ত্রে ২৪-এও দাপুটে অলরাউন্ডার

চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছিলেন এই সন্তান জন্মালে ১২ বছরের বেশি বাঁচবে না।

ক্যামেরন ১২ বছরের বেশি বাঁচবেন না বলেছিলেন ডাক্তাররা, কোন মন্ত্রে ২৪-এও দাপুটে অলরাউন্ডার

শেষ আপডেট: 15 December 2023 08:42

দ্য ওয়াল ব্যুরো: গর্ভে থাকতেই ধরা পড়েছিল ক্রনিক কিডনির (সিকেডি) রোগ। বিশ্বে সবচেয়ে বড় ত্রাস এই সিকেডি। চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছিলেন এই সন্তান জন্মালে ১২ বছরের বেশি বাঁচবে না। জন্মের পরেই ধরা পড়ে কিডনির অসুখ বিপদসীমা পার করে ফেলেছে। সদ্যোজাত শিশুকে তুলোয় জড়িয়ে বড় করেন বাবা-মা। ক্রিকেট শেখান। সেই ছেলেই আজ অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। বয়স ২৪ বছর।

চিকিৎসকদের ভবিষ্যতবাণী মেলেনি। অদম্য মনের জোর ও জীবনযাত্রায় নিয়ন্ত্রণ ক্রনিক কিডনির অসুখকে দমিয়ে রেখেছে। সেকেন্ড স্টেজে পৌঁছেও ২২ গজের রাজা ক্যামেরন। পঞ্চম স্টেজই নাকি চ্যালেঞ্জ। ওই পর্যায় থেকে কিডনি বিকল হওয়া শুরু হবে। তখন ডায়ালিসিস ছাড়া গতি নেই। ধীরে ধীরে সেই প্রক্রিয়াও ফেল করতে থাকবে। তখন কিডনি প্রতিস্থাপনই একমাত্র পথ। তবে অন্তিম পর্যায় নিয়ে ভাবছেন না ক্যামেরন। কিডনির মারণ অসুখ নিয়েই মাঠে দৌড়ে, ছুটে খেলছেন তিনি। দেশকে জেতাচ্ছেনও। মাত্র ২৪ বছরেই মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছেন ক্যামেরন।

বাবার সঙ্গে ক্যামেরন

মা বি ট্রাচি তখন ১৯ সপ্তাহের গর্ভবতী। আলট্রাসোনোগ্রাফি করে ধরা পড়ে গর্ভস্থ সন্তানের কিডনির রোগ রয়েছে। এই সন্তান ভূমিষ্ঠ হলে তার ক্রনিক কিডনির রোগ হওয়ার সম্ভাবনা প্রবল। হয়ও তাই। ক্যামেরনের জন্মের পরেই ডাক্তাররা দেখেন ক্রনিক কিডনির অসুখ বিপজ্জনক পর্যায়ে রয়েছে ছেলের। চিকিৎসকরা পরীক্ষা করে ভবিষ্যৎবাণী করেন এই ছেলের আয়ু মাত্র ১২ বছর।

বাবার কোলে ছোট্ট ক্যামেরন

লড়াইটা সেদিন থেকেই শুরু হয় বাবা গ্যারি ও মা ট্রাচির। ছেলেকে মৃত্যুভয় পেতে দেননি বাবা-মা। বরং ছোট থেকেই ধেলাধূলায় অভ্যস্ত করেছেন। ক্রিকেট খেলায় ছোট থেকেই আগ্রহ ছিল ক্যামেরনের। তাঁর অধ্যবসায় ও পরিশ্রম ছিল দেখার মতো। সেই ছেলেই জাতীয় দলে সুযোগ পায় ও একদিন বিশ্বখ্যাত হয়ে ওঠে।

চিকিৎসকরা বলছেন, ক্রনিক কিডনির রোগের পাঁচটি পর্যায় রয়েছে। শেষ পর্যায় বা ফিফথ স্টেজে গেলে তখন কিডনি প্রতিস্থাপন করার দরকার হয়। কিডনি আর রক্ত শোধন করতে পারে না। কিডনি শুধু শরীর থেকে রেচন পদার্থই বার করে না, তার ভূমিকা আরও বেশি। যেমন--রক্তে সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখে কিডনি। অ্যাসিডোসিস হয়ে রক্তে অ্যাসিডের মাত্রা যাতে লাগামছাড়া না হয়ে যায় সেদিকেও তার কড়া নজর। হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতেও এর ভূমিকা আছে। তা ছাড়া, শরীরে জলের ভারসাম্য বজায় রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্তকণিকা উৎপাদনে সাহায্য করা, হাড়ের স্বাস্থ্য ভাল রাখা, কিডনির দায়িত্ব অনেক। ক্যামেরনের যে অসুখ হয়েছে তাতে কিডনির ভালভগুলো বিকল হয়ে যেতে বসেছে। বলে প্রস্রাব ব্লাডারে জমা হয়ে বাইরে না বেরিয়ে আবার কিডনিতে ফিরে আসছে। ধীরে ধীরে কিডনির রক্তজালকগুলোও নষ্ট হতে বসেছে।

২৪ বছরের ক্যামেরন যখন ২২ গজের লড়াইয়ে নামেন তখন শরীরের এই প্রতিবন্ধকতা ভুলে যান। লড়াইটা তখন আর শরীরের সঙ্গে নয়, লড়াইটা হয় দেশকে জেতানোর জন্য। আর তাতেই যে মনোবল তিনি পান তা মারণ রোগকেও দমিয়ে রাখতে পারে। রেখেওছে টানা ২৪ বছর। আয়ু আর কতদিন জানা নেই অজি ক্রিকেটারের। তবে এখনও তিনি খেলতে চান। ক্যামেরন বলেছেন, “কিডনি এখনও ৬০ শতাংশ সচল আছে। আমি ভাগ্যবান এখনও অনেকদিন খেলতে পারব।”


```