
শেষ আপডেট: 11 February 2024 22:02
দ্য ওয়াল ব্যুরো: তীরে এসেও ডুবল তরী। বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গ হল টিম ইন্ডিয়ার। ফাইনালে অস্ট্রেলিয়াকে টেক্কা দিয়ে বিশ্বকাপের খেতাব জিততে পারল না ভারতীয় ক্রিকেট দল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ৭৯ রানে হেরে গেল ভারত।
কিছুদিন আগেই ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল খেলেছে ভারত। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। ফলে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। এরপর যুব বিশ্বকাপেও ফাইনালে ওঠে উদয় সাহারণের নেতৃত্বাধীন ভারতীয় যুব দল। ফাইনালে সেই অস্ট্রেলিয়ার কাছেই হেরে গেল ভারত।
ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভার শেষে তারা ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলেছিল। অস্ট্রেলিয়ার হয়ে হরজাস সিং দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন। তাঁর ব্যাট থেকে ৬৪ বলে ৫৫ রানের ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। এছাড়া ওপেনার হ্যারি ডিক্সন (৪২), অজি অধিনায়ক হিউ ওয়েইবজেন (৪৮) এবং লোয়ার মিডল অরডার ব্যাটার অলিভার পিক (৪৬) হাফসেঞ্চুরি করতে না পারলেও দলের গুরুত্বপূর্ণ সময়ে রান করে যান।
বোলিংয়েও ভারতের শুরুটা খুব একটা মন্দ ছিল না। ০ রানে স্যাম কোনস্টাসকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন রাজ লিম্বানি। এই ম্যাচে তিনি তিনটে উইকেটও নেন। ২ উইকেট নেন নমন তিওয়ারি। কিন্তু এরপর আর অস্ট্রেলিয়ারর রানের গতি আটকাতে পারেননি ভারত।
আসলে মাত্র ২০ ওভারের মধ্যে চারটে উইকেট হারিয়েই চাপে পড়ে যায় ভারত। যে উদয়, শচীন ধাসরা কার্যত গোটা টুর্নামেন্টেই দাপটের সঙ্গে লড়াই করেছিলেন, ফাইনালে অজি বোলারদের আগুনে বোলিংয়ের সামনে তাঁরা যেন টিকটে পারলেন না।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়া রেকর্ড রান স্কোরবোর্ডে তুলে ফেলে। আর এখানেই ব্যাকফুটে চলে যায় উদয় সাহারনের দল।