Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফাইনালে মার্শের ভবিষ্যৎবাণী, ‘আমরা করব ৪৫০, ভারত অলআউট ৬৫ রানে!’

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে চলতি মরশুমে খেলেছেন মিচেল মার্শ। ফ্রাঞ্চাইজি দলের হয়ে একটা পডকাস্ট অনুষ্ঠানে এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন মার্শ।

ফাইনালে মার্শের ভবিষ্যৎবাণী, ‘আমরা করব ৪৫০, ভারত অলআউট ৬৫ রানে!’

শেষ আপডেট: 17 November 2023 19:52

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ শুরুর আগেই মিচেল মার্শ বলেছিলেন, ফাইনালে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। সেটি মিলে যাওয়ায় অজিদের দলের নামী তারকাকে মেগা ইভেন্টের ‘সেরা জ্যোতিষী’ও বলছেন অনেকে!

এবার সেই কামিন্সদের দলের নির্ভরযোগ্য তারকা জানিয়ে দিয়েছেন, রবিবারের বিশ্বকাপ ফাইনাল হবে একপেশে। অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং করবে। আমরা করব ৪৫০/২। জবাবে ভারতীয় দল ৬৫ রানে অলআউট হয়ে যাবে।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে চলতি মরশুমে খেলেছেন মিচেল মার্শ। ফ্রাঞ্চাইজি দলের হয়ে একটা পডকাস্ট অনুষ্ঠানে এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন মার্শ। সেখানে তিনি বলেছিলেন, অস্ট্রেলিয়া ৩৮৫ রানে জিতবে। ৬৫ রানে রোহিতরা শেষ হয়ে যাবে। যদিও মিচেল মার্শের  অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচ হেরেছিল। অন্যদিকে অপরাজিত থেকে ফাইনালে ওঠে ভারত।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালে। অন্যদিকে ভারত জিতেছে দুইবার ১৯৮৩ ও ২০১১ সালে।

২০০৩ বিশ্বকাপের ফাইনালে এই ভারতকেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে অজিরা দুই উইকেট হারিয়ে ৩৫৯ করেছিল। ভারত ২৩৪ রানেই অলআউট হয়ে ম্যাচ হেরে যায়।


```