Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

৫১ ম্যাচ পরে থামল লেভারকুসেনের জয়ের দৌড়! ইউরোপা কাপ চ্যাম্পিয়ন আটলান্টা

বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে এবার জার্মানির ঘরোয়া লিগ বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হয়েছে বেয়ার লেভারকুসেন।

৫১ ম্যাচ পরে থামল লেভারকুসেনের জয়ের দৌড়! ইউরোপা কাপ চ্যাম্পিয়ন আটলান্টা

ইউরোপা লিগ খেতাব হারানোর পরে হতাশ বেয়ার লেভারকুসেনের কোচ জাভি।

শেষ আপডেট: 23 May 2024 17:52

দ্য ওয়াল ব্যুরো: বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে এবার জার্মানির ঘরোয়া লিগ বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হয়েছে বেয়ার লেভারকুসেন। পাঁচ ম্যাচ আগেই তারা খেতাব পেয়েছে।

তার থেকেও বড় বিষয় হল, লিগের পাঁচ ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়েছে এই দেড়শ বছরের দলটি। যে দলটির কোচ রিয়াল মাদ্রিদের বিখ্যাত প্রাক্তন তারকা জাভি আলোনসো। যিনি দু’বছর আগে দলটির দায়িত্ব নিয়ে ভোল বদলে দিয়েছেন।

টানা ৫১টি ম্যাচ জিতেছে বেয়ার লেভারকুসেন। এটি বিশ্ব ফুটবলে এক অনন্য রেকর্ড। ডাবলিনের আভিভা স্টেডিয়ামে আদেমোলা লুকম্যানের দুর্দান্ত এক হ্যাটট্রিকেই ধরাশায়ী লেভারকুসেন। এই নাইজেরিয়ানের দুর্দান্ত পারফরম্যান্সে তাদের ৩-০ গোলে হারিয়ে দীর্ঘ ছয় দশকের খরা কাটিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছে আটলান্টা।

বল দখলে এগিয়ে ছিল লেভারকুসেন। কিন্তু আক্রমণে অনেক বেশি কার্যকরী ছিল আটালান্টা। ম্যাচে ১০টি শট নেয় তারা, যার ৭টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে সমান শট নিয়ে মোটে ৩টি লক্ষ্যে রাখতে পারে লেভারকুসেন।

লেভারকুসেনের ছন্নছাড়া রক্ষণকে ফাঁকি দিয়ে ম্যাচের ১২, ২৬ আর ৭৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন লুকম্যান। শেষমেশ টিমগেম খেলেই জিতে গিয়েছে জার্মানির দলটি। যারা ১৫০ বছরের দীর্ঘ ইতিহাসে এইপ্রথম বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু হারাল ইউরোপা লিগের খেতাব।


```