Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

রোলার স্কেটিংয়ে ব্রোঞ্জ দিয়ে শুরু গেমসের নবম দিনে ভারতের পদক যাত্রা

রোলার স্কেটিংয়ে ব্রোঞ্জ দিয়ে শুরু গেমসের নবম দিনে ভারতের পদক যাত্রা

শেষ আপডেট: 2 October 2023 08:38

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের চতুর্থ দিনেও ভারতের পদক যাত্রা অব্যাহত। সোমবার সকালেই রোলার স্কেটিংয়ে পুরুষ দল তৃতীয় স্থানে শেষ করল। এদিন তারা জিতল ব্রোঞ্জ মেডেল। সোমবার এশিয়ান গেমসে ভারতের পদক যাত্রা শুরু হল রোলার স্কেটিং দলের হাত ধরেই। পুরুষ দলের পাশাপাশি মহিলা দলও ব্রোঞ্জ পদক জিতেছে এই খেলায়।

সোমবার ৩০০০ মিটার স্পিড স্কেটিং রিলে রেসে ৪ মিনিট ১০ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করে ভারতের ছেলেরা। আরিয়ান পাল, আনন্দ কুমার, সিদ্ধান্ত এবং বিক্রম তাঁদের রেস তাঁদের দৌড় সম্পন্ন করে নিশ্চিত করেন ব্রোঞ্জ পদক। অন্যদিকে মেয়েদের স্পিড স্কেটিং দলও একই ভাবে ব্রোঞ্জ পদক এনে দিলেন দেশকে। সঞ্জনা বাথুলা, কার্তিকা জগদীশ্বরণ, হীরাল সাধু, আরাথি কস্তুরি রাজ ৩০০০ মিটার স্পিড স্কেটিং রিলেতে তৃতীয় স্থানে শেষ করেন। ৪ মিনিট ৩৪ সেকেন্ডে তাঁরা তাঁদের দৌড় শেষ করেছেন। 

প্রসঙ্গত, রবিবার ভারতের মোট পদক সংখ্যা ৫০ ছাড়িয়েছে। সোমবার সকালে ইতিমধ্যেই এই সংখ্যাটা দাঁড়াল ৫৫তে। এর মধ্যে ১৩টি সোনা, ২১টি রুপো এবং ২১টি ব্রোঞ্জ পদক রয়েছে। আশা করা যায় এই সংখ্যা আরও বাড়তে চলেছে। 

সোমবারের খেলায় বিশেষ নজর থাকবে টেবিল টেনিসে দুই বঙ্গকন্যা ঐহিকা এবং সুতীর্থার দিকে। ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন তাঁরা। এছাড়াও তীরন্দাজি বা অ্যাথলেটিকসেও পদক সংখ্যা বাড়ার সম্ভাবনা দেখছেন ক্রীড়া মহল। 


```