Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ফের সোনা গেমসে, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে জ্যোতি, প্রবীণের বাজিমাত তিরন্দাজিতে

ফের সোনা গেমসে, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে  জ্যোতি, প্রবীণের বাজিমাত তিরন্দাজিতে

শেষ আপডেট: 4 October 2023 10:07

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে ফের সোনা এল বুধবার সকালে। তিরন্দাজিতে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম এবং প্রবীন ওজাস দেওতল। পুরুষ এবং মহিলাদের কম্পাউন্ড মিক্সড বিভাগে সোনা আনলেন জ্যোতি এবং প্রবীণ। সাউথ কোরিয়াকে হারিয়ে এই জয় ছিনিয়ে আনলেন ভারতের দুই তিরন্দাজ। 

ফাইনাল রাউন্ডে দক্ষিণ কোরিয়ার সো চাইওন এবং জু জাইহুকে ১ পয়েন্টে হারিয়ে শেষ হাসি হাসেন জ্যোতি এবং প্রবীন। ভারতের দুই তিরন্দাজের পয়েন্ট ছিল ১৫৯, মাত্র ১ পয়েন্ট পিছনে ছিল দক্ষিণ কোরিয়া। বুধবার এশিয়ান গেমসে দিনের শুরুটা জ্যোতি, প্রবীণের হাত ধরে সোনা দিয়েই শুরু হল এই দুই তিরন্দাজের। তবে সোনা জেতার লড়াই নেহাত সহজ হয়নি দুই তিরন্দাজের জন্য। প্রথম রাউন্ডে ৪০-৩৯ পয়েন্ট স্কোর করেছিল ভারত এবং দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় রাউন্ডে এই স্কোর দাঁড়ায় ৮০-৮৯। প্রথম দুই রাউন্ডে এগিয়ে থাকলেও তৃতীয় রাউন্ডে প্রবীণ পিছিয়ে পড়েন। ফলে ভারত লিড হারায়। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল ভারতই। 

এই জয়ের সঙ্গে সঙ্গে ভারতের ৭১ নম্বর পদকটি সুনিশ্চিত করলেন জ্যোতি এবং প্রবীণ। এশিয়ান গেমসে ভারতের ইতিহাসে এই প্রথমবার পদকের সংখ্যার নিরিখে ৭০-এর গণ্ডি পেরোল ভারত। এর আগে ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ৭০টি পদক জিতেছিল ভারত। অর্থাৎ বুধবার সকালে জ্যোতি এবং প্রবীণ শুধু যে দেশকে সোনা এনে দিলেন তাই নয়, পাশাপাশি নিজেরাও এক ইতিহাস গড়ার কারিগর হয়ে গেলেন। 

এই মুহূর্তে ভারতের পদক সংখ্যা ৭১। এর মধ্যে রয়েছে ১৬টি সোনা, ২৬টি রুপো এবং ২৯টি ব্রোঞ্জ। বুধবার সকালে সোনার পাশাপশি অ্যাথলেটিকসে ব্রোঞ্জও এল ভারতের পুরুষ-মহিলা মিক্সড দলের হাত ধরে। ৩৫ কিলোমিটার রেস ওয়াকে ভারতীয় দল ব্রোঞ্জ জেতে। 


```