Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

ব্যাডমিন্টনের ফাইনালে হার লক্ষ্যদের, ১০০ মিটার হার্ডেলে রুপো জ্যোতির! পদকের হাফ সেঞ্চুরি

ব্যাডমিন্টনের ফাইনালে হার লক্ষ্যদের, ১০০ মিটার হার্ডেলে রুপো জ্যোতির! পদকের হাফ সেঞ্চুরি

শেষ আপডেট: 1 October 2023 21:38

দ্য ওয়াল ব্যুরো: শুরুটা ভালই করেছিলেন লক্ষ্য সেনরা। কিন্তু শেষমেশ হল না। ব্যাডমিন্টনের ফাইনালে চিনের কাছে হারতে হল ভারতকে। এশিয়ান গেমসে রুপো জিতলেন লক্ষ্যরা। ব্যাডমিন্টনে পুরুষদের দলগত বিভাগে এই প্রথম রুপো জিতল ভারত। অন্যদিকে, ১০০ মিটার হার্ডলে রুপো পেলেন জ্যোতি ইয়ারাজি।।


রবিবার, দিনের শুরু থেকেই অ্যাথলেটিক্সের একাধিক ইভেন্টে পদক জিতছেন ভারতের ক্রীড়াবিদরা। সকালে পুরুষদের ট্র্যাপ টিম সোনা জিতেছিল। একই ইভেন্টে ভারতের মেয়েরা পেয়েছিলেন রুপো। তারপর ৩০০০ মিটার স্টিপেলচেজ ইভেন্টে অবিনাশ সাবলে সোনা জেতেন। কিছুক্ষণের মধ্যেই তেজিন্দার সিং তুর শট পুট ইভেন্টে স্বর্ণপদক জিতে নজির গড়েন। 

রবিবার ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। এদিন ব্যাডমিন্টনে পুরুষদের দলগত বিভাগে চিনের বিরুদ্ধে নেমেছিল ভারত। প্রথম ম্যাচেই লক্ষ্য সেন হারিয়ে দেন চিনের শি ইউকিকে। দ্বিতীয় ম্যাচে সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি জুটিও হারায় চিনের প্রতিযোগীদের। ইভেন্ট জিততে প্রয়োজন ছিল মাত্র একটা জয়ের। কিন্তু তা হল না।

তৃতীয় ম্যাচে হেরে যান শ্রীকান্ত। বাকি দুই ম্যাচেও হার হয় ভারতীয় প্লেয়ারদের। শেষ পর্যন্ত চিন ২-৩ ব্যবধানে যেতে পুরুষদের দলগত বিভাগ। 

পাশাপাশি ১০০ মিটার হার্ডেল ছিল নাটকে ভরপুর। ব্রোঞ্জ না রুপো, জ্যোতি কী জিতেছেন তা চূড়ান্ত করতে গিয়েই হিমশিম খেতে হয় রেফারিদের। ১০০ মিটার হার্ডলস ফাইনালে জ্যোতি শেষ করেছিলেন ১২.৯১ সেকেন্ডে। ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটকে প্রথমে ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছিল। 

এই নিয়ে বিতর্ক বাধে। অনেকেই দাবি করেন, জ্যোতির রুপো পাওয়া উচিত ছিল। কিন্তু ব্রোঞ্জ দেওয়া হয়েছে। সেই বিতর্কের জেরে ম্যাচ রিভিউ করা হয়। দেখা যায়, চিনের প্রতিযোগী ইউ ইয়ানি ফলস স্টার্ট করেছেন। ঘরের মাঠেই ইয়ানির দৌড় বাতিল করেন রেফারিরা। যদিও এই ইভেন্টে সোনা নিজেদের দখলেই রেখেছে চিন। লিন ইউয়েরি স্বর্ণপদক পান। সব মিলিয়ে ভারতের পদক সংখ্যা ৫০ পার করে ফেলল।


```