Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রেলের চাকরি ছেড়ে ক্রিকেটে! মুম্বই ম্যাচে মাঠ কাঁপানো আশুতোষের গল্প হার মানাবে সিনেমাকেও

২৫ বছরের এই বিস্ফোরক ব্যাটারকে এবার কিংস নিয়েছে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের পরামর্শে। বাঙ্গারই এই প্রতিভাকে তুলে এনেছেন।

রেলের চাকরি ছেড়ে ক্রিকেটে! মুম্বই ম্যাচে মাঠ কাঁপানো আশুতোষের গল্প হার মানাবে সিনেমাকেও

শেষ আপডেট: 19 April 2024 19:34

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই ম্যাচে পাঞ্জাব কিংস জিতে গেলে আশুতোষ শর্মার নামে জয়জয়কার পড়ে যেত। তিনি ২৮ বলে ৬১ রান করে আলোড়ন ফেলে দিয়েছিলেন। মুম্বইয়ের বিশেষজ্ঞ বোলাররা অনামী ব্যাটারকে কোথায় বল ফেলবেন বুঝে উঠতে পারছিলেন না।

আশুতোষের ইনিংসে ছিল দুটি চার ও সাতটি কপিবুক মার্কা ওভার বাউন্ডারি। তিনি যেভাবে খেলছিলেন, মনে হচ্ছিল মুম্বইয়ের জয়ের গ্রাস কেড়ে নেবে কিংসের ছেলেরা। কিন্তু তীরে এসে তরী ডুবল প্রীতি জিন্টার দলের।

২৫ বছরের এই বিস্ফোরক ব্যাটারকে এবার কিংস নিয়েছে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের পরামর্শে। বাঙ্গারই এই প্রতিভাকে তুলে এনেছেন। আশুতোষের জন্ম মধ্যপ্রদেশের রতনাম এক নামক অঁজ গ্রামে।

এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন, যেখানে দিন আনতে পান্তা ফুরোয় অবস্থা। বাবা এক ছোটখাটো বেসরকারী ফার্মে কাজ করতেন। ছোটবেলা থেকে মেধাবী আশুতোষ রেলের পরীক্ষায় পাশ করে চাকরিও পেয়ে গিয়েছিলেন। সেইসময় পরিবারের কষ্ট লাঘব করার জন্য রেলের চাকরির চেয়ে ভাল কিছু আর হয় না। কিন্তু আরামের জীবন ছেড়ে আশুতোষ বেছে নিয়েছিলেন কন্টকাকির্ণ পথই। ক্রিকেটার হওয়ার জন্য চলে আসেন ইন্দোরে, সেখানে ভর্তি হন কোচিং ক্লিনিকে।

বৃহস্পতিবারের ম্যাচে দেখা গিয়েছে, যশপ্রিত বুমরার গতিসম্পন্ন ডেলিভারিতে সুইপ শটে ছয় মেরেছেন আশুতোষ, যা দেখে বিশেষজ্ঞরা উচ্ছ্বসিত। অনেকেই বলছেন, আইপিএলের নতুন তারা কিংসের এই ব্যাটার। যিনি ব্যকরণ বহির্ভূত কোনও শট না মেরেও অবলীলায় বুমরাদের বলগুলিকে গ্যালারিতে পাঠিয়েছেন।

সবথেকে বড় কথা, আশুতোষকে ম্যাচের সেরাও বাছা হয়েছে। খেলা শেষে কিংসের ড্রেসিংরুমে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আসেন হার্দিক ও সূর্যকুমার যাদবও। আশুতোষ দেখিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চে সুযোগ না পেলেও বিনোদনের লিগে তিনি তাক লাগাতে পারেন।

চলতি আইপিএলই নয়, ঘরোয়া ক্রিকেটেও রুদ্ধশ্বাস ব্যাটিং করতে দেখা গিয়েছে আশুতোষকে। মুস্তাক আলি টি ২০ ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে ১১ বলে হাফসেঞ্চুরি করেন এই তরুণ ব্যাটার। তাই ঝোড়ো ইনিংস খেলার অভ্যাস তাঁর বরাবরই।


```