Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দক্ষিণ-এশীয় বডি বিল্ডিং প্রতিযোগিতায় সোনা জিতলেন অরুণাচলের হিলাং ইয়াজিক, গড়লেন ইতিহাস

আজ নয়। গত বছরই লাইমলাইটে আসেন তিনি। ভারতের হয়ে অংশ নেন ৫৬তম এশিয়ান বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ও ডব্লুবিপিএফ ওয়ার্ল্ড বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপে।  

দক্ষিণ-এশীয় বডি বিল্ডিং প্রতিযোগিতায় সোনা জিতলেন অরুণাচলের হিলাং ইয়াজিক, গড়লেন ইতিহাস

হিলাং ইয়াজিক

শেষ আপডেট: 16 June 2025 17:35

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস রচনা করলেন অরুণাচল প্রদেশের হিলাং ইয়াজিক (Hillang Yajik)। মহিলাদের দেহসৌষ্ঠব প্রতিযোগিতা ১৫তম সাউথ এশিয়ান বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপের (15th South Asian Bodybuilding and Physique Sports Championships 2025) একটি বিভাগে সোনা ও আরেকটি বিভাগে ব্রোঞ্জ পদক দখল করেছেন বছর পঁচিশের তরুণী।

এ বছর এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল ভুটানের (Bhutan) থিম্পুতে (Thimpu)। চলে ১১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত। গতকাল ছিল অন্তিম দিন। আর তারপরই জানা যায়, শুধু বডি বিল্ডিং (Body Building) নয়, যে কোনও আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে রাজ্যের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে স্বর্ণপদক অর্জনের অনন্য রেকর্ড রচনা করেছেন হিলাং।

যদিও আজ নয়। গত বছরই লাইমলাইটে আসেন তিনি। ভারতের হয়ে অংশ নেন ৫৬তম এশিয়ান বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ও ডব্লুবিপিএফ ওয়ার্ল্ড বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপে।  

উল্লেখ্য, থিম্পুতে যোগ দেওয়ার আগে অনেক ধাপ পেরোতে হয়েছে ইয়াজিককে। বাছাই প্রক্রিয়ার দায়িত্বে যৌথভাবে ছিল ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশন ও বডিবিল্ডিং অ্যাসোসিয়েশন অফ কেরল। ট্রায়াল পাস করার পর বিশ্ব প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান অরুণাচলের সোনার মেয়ে।

ইয়াজিকের এই সাফল্যে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক্স-হ্যান্ডেলে লেখেন, ‘হিলাং অরুণাচলের। যিনি ইতিহাস গড়েছেন।‘ বিশ্বজয় করে খুশিতে মেতেছে গোটা রাজ্য। আনন্দে অধীর ইয়াজিকও। বলেন, ‘এই মেডেলগুলি আমার রাজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এখানে মহিলাদের বডিবিল্ডিং জনপ্রিয় প্রতিযোগিতা নয়। আমার আগামী লক্ষ্য—এশীয় ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আমি আমার দেশের জন্য পদক জিততে চাই।‘

আর কেরিয়ার নিয়ে চিন্তাভাবনা? ইয়াজিক চান পুলিশ অফিসার হতে। তাঁর কথায়, ‘আমি এমনি এমনি বডিবিল্ডিং শুরু করি। আর তারপর অনুপ্রাণিত হই এবং এই খেলাকে গুরুত্ব দিতে শুরু করি।‘

কিন্তু চাওয়ামাত্রই যে সবকিছু হাতে আসেনি, মেনে নিয়েছেন তিনি। ইয়াজিক বলেন, ‘গোড়ায় গোটা বিষয় খুব চ্যালেঞ্জিং ছিল। লোকজন পেশিবহুল মেয়েদের পছন্দ করে না। আমি বডি বিল্ডিংয়ের পাশাপাশি পুলিশ অফিসার হতে চাই।‘


```