Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ভারত-পাক দ্বৈরথ হচ্ছে না জ্যাভলিনে! নাদিম নেই, ‘সোনার বর্শা’ দেখছেন নীরজ

ভারত-পাক দ্বৈরথ হচ্ছে না জ্যাভলিনে! নাদিম নেই, ‘সোনার বর্শা’ দেখছেন নীরজ

শেষ আপডেট: 3 October 2023 17:59

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোতে ভারত-পাক যুদ্ধ দেখার জন্য মুখিয়ে ছিল দুই দেশের মানুষ। কিন্তু ইভেন্টে আগের দিনই এশিয়াড থেকে নাম প্রত্যাহার করে নিলেন পাক তারকা আরশাদ নাদিম। ফলে ইভেন্ট শুরুর আগেই ভারতের নীরজ চোপড়ার সামনে 'সুবর্ণ' সুযোগ। 

৪ অক্টোবর গেমসে ছিল বর্শার লড়াই। গতবারের মতো এবারও সেই লড়াইয়ে নীরজ-নাদিমের দিকেই নজর ছিল সকলের। বলা যায়, গেমসে নীরজের সামনে প্রধান প্রতিপক্ষই ছিলেন নাদিম। কিন্তু আচমকাই নাদিম গেমস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় নীরজের লড়াই সহজ হয়ে গেল বলেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

অ্যাথেলেটিক্স জগতে ক্রীড়াবিদদের পারফরম্যান্স আরও উন্নত করার ক্ষেত্রে কড়া প্রতিদ্বন্ধিতা সবসময়ই বড় ভূমিকা নেয়। গেমসেও নীরজের ক্ষেত্রে সেই প্রতিদ্বন্দ্বী ছিলেন নাদিমই। শুধু গেমস নয়, বিভিন্ন বিশ্ব প্রতিযোগিতায় নীরজ-নাদিম টক্কর থাকে দেখার মতো। যদিও ট্র্যাকের বাইরে নীরজ ও নাদিমের বন্ধুত্ব খুবই ভাল।

২০১৬ সালে প্রথম এই দুই প্রতিদ্বন্ধী মুখোমুখি হয়েছিলেন গুয়াহাটির এশিয়ান গেমসে। সেই গেমসে নীরজ সোনা জিতেছিলেন, নাদিম পেয়েছিলেন ব্রোঞ্জ। এখনও পর্যন্ত নীরজ ও নাদিম যতবার মুখোমুখি হয়েছেন, সেখানে বাজিমাত করেছেন ভর্তির অ্যাথলিটসই।


```