Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বেঙ্গালুরু ম্যাচ জেতায় প্রবল স্বস্তি! গ্যালারিতে এইপ্রথম নমস্তে উৎসব অনুষ্কার

খেলা শেষে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখিয়েছেন অনুষ্কা। যাঁর পাশে দেখা গিয়েছে কোহলির দিদি ভাবনা ও দাদা বিকাশ কোহলিকেও।

বেঙ্গালুরু ম্যাচ জেতায় প্রবল স্বস্তি! গ্যালারিতে এইপ্রথম নমস্তে উৎসব অনুষ্কার

শেষ আপডেট: 13 May 2024 17:49

দ্য ওয়াল ব্যুরো: আগে এমনটা দেখা যায়নি। তিনিও যে বেঙ্গালুরু দলের প্লে অফে যাওয়া নিয়ে চিন্তায় রয়েছেন, বেশ বোঝা গিয়েছে। চলতি আইপিএলের ম্যাচে গ্যালারিতে দেখা যায়নি অনুষ্কা শর্মাকে।

রবিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচ জয়ের পরে বিরাট-পত্নীকে দেখা গিয়েছে নমস্তে উৎসব উদযাপন করতে। পুরো ম্যাচে মাঠে ছিলেন বলিউড অভিনেত্রী। তাঁকে দেখা গিয়েছে, বেঙ্গালুরু দলের যে কোনও ব্যাটার কিংবা বোলারের সাফল্যে করতালি দিয়ে উচ্ছ্বাসপ্রকাশ করতে।

খেলা শেষে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখিয়েছেন অনুষ্কা। যাঁর পাশে দেখা গিয়েছে কোহলির দিদি ভাবনা ও দাদা বিকাশ কোহলিকেও। খেলার একেবারে শেষ মুহূর্তে যশ দয়ালের বলে কুলদীপের স্টাম্প ছিটকে যেতেই অনুষ্কা নমস্কার করেন। বোঝাই গিয়েছে, তিনিও এই ম্যাচ নিয়ে চাপে ছিলেন।

আরসিবি শেষ মুহূর্তে ছন্দ ফিরে পেয়েছে। আগে দেখা গিয়েছিল, কোহলি রান পেলেও দল হারছিল। সেই চাকা ঘুরেছে। গত ম্যাচেও বিরাটের হাত থেকে এসেছে ১৩ বলে ২৭ রান, যার মধ্যে রয়েছে একটি বাউন্ডারি ও তিনটি ছক্কা।

দল জিতেছে ৪৭ রানে, এই জয়ের ফলে বেঙ্গালুরু দল ১৩ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে তালিকায় পাঁচে চলে এসেছে। তারাও শেষ চারের লড়াইয়ে প্রবলভাবে রয়েছে। কোহলিদের দলের রানরেটও ভাল, ০.৩৮৭।

এই ম্যাচ জয়ে যে কোহলিও দারুণ খুশি, সেটি বুঝতে পেরেছেন স্ত্রী অনুষ্কাও। তাই তাঁর উচ্ছ্বাসপ্রকাশের ভঙ্গি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। এমনকী খেলার পরে রাতে বেঙ্গালুরুতে কোহলির নিজস্ব রেস্তোরায় গিয়ে নৈশভোজও সেরেছেন পরিবারের সদস্যরা। সেখানেও দেখা গিয়েছে বিরুষ্কা বেশ স্বস্তিতে গ্রুপ ফটোও তুলেছেন।


```