Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

স্পেনকে ভয় পাচ্ছে না ফ্রান্স, গ্রিজম্যান বলছেন, আমাদের সেরা খেলাটা এখনও বাকি

২০১৬ সালে ইউরোর ফাইনালে উঠেও খেতাব পায়নি ফ্রান্স। অন্যদিকে ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। দুটি দলের লড়াই ঘিরে তাই ফুটবল প্রেমীদের আকর্ষণের অভাব নেই।

স্পেনকে ভয় পাচ্ছে না ফ্রান্স, গ্রিজম্যান বলছেন, আমাদের সেরা খেলাটা এখনও বাকি

বড় ম্যাচের আগে চনমনে গ্রিজম্যান।

শেষ আপডেট: 8 July 2024 20:00

দ্য ওয়াল ব্যুরো: ইউরো কাপের সেরা ম্যাচটি হতে চলেছে মঙ্গলবার ভারতীয় সময়ে রাত সাড়ে বারোটায়। স্পেন ও ফ্রান্স মুখোমুখি হতে চলেছে। এবারের আসরের অন্যতম বড় ম্যাচ হতে যাচ্ছে এই সেমিফাইনাল ম্যাচটি।

২০১৬ সালে ইউরোর ফাইনালে উঠেও খেতাব পায়নি ফ্রান্স। অন্যদিকে ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। দুটি দলের লড়াই ঘিরে তাই ফুটবল প্রেমীদের আকর্ষণের অভাব নেই। ২০১২ সালের ইউরো কাপে শেষবার দুটি দল মুখোমুখি হয়েছিল। সেবার কোয়ার্টার ফাইনালে স্পেন হারিয়ে দিয়েছিল ফ্রান্সকে। এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে?

স্পেনে দীর্ঘদিন ধরে খেলছেন ফ্রান্সের মিডফিল্ডার আন্তোনিও গ্রিজম্যান। তিনি পুরো দলকে খেলান রিমোট কন্ট্রোলের মতো। তিনি স্প্যানিশ ঘরানা সম্পর্কে অবহিত, সেই কারণেই তিনি খেলার আগে এই ম্যাচ ঘিরে আত্মবিশ্বাসী। বলেই দিয়েছেন, আমরা স্পেন নিয়ে আশঙ্কায় নেই। বরং বলব, আমাদের টুর্নামেন্টে সেরা খেলা এখনও বাকি রয়েছে।

গ্রিজম্যান বলেছেন, ‘‘স্পেন দারুণ দল, কিন্তু তাদের ভয় পাওয়ার কিছু নেই। কোনও দলকে নিয়েই ভয় পাওয়ার কিছু নেই। আমরা এই ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী, ভাল খেলার জন্য মুখিয়ে রয়েছি। ফাইনালে ওঠাই আমাদের একমাত্র লক্ষ্য।’’

স্প্যানিশ দৈনিক ক্রীড়া সংবাদপত্র ‘মুন্ডো দেপোর্তিভো’-তে দেওয়া সাক্ষাৎকারে গ্রিজম্যান জানিয়েছেন, ‘‘আমরা টুর্নামেন্টের শেষ চারটি দলের মধ্যে রয়েছি, এটাই দারুণ তৃপ্তির। তবে আমাদের কাজ এখানেই শেষ নয়, বরং আরও ভাল খেলে ফাইনালে ওঠা, কাপ জয়টাই আমাদের বড় কাজ হবে। আমরা সেটি পারব, সেই আত্মবিশ্বাস আমার তো বটেই, সতীর্থদেরও রয়েছে।’’


```