Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নীরজ নামার আগেই গেমসে জ্যাভলিনে সোনা এনে দিলেন অন্নু রানি

নীরজ নামার আগেই গেমসে জ্যাভলিনে সোনা এনে দিলেন অন্নু রানি

শেষ আপডেট: 3 October 2023 19:39

দ্য ওয়াল ব্যুরো: নীরজ চোপড়া এশিয়ান গেমসে নামার আগেই অন্নু রানি দেশকে জ্যাভলিনে সোনা এনে দিলেন। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ভারত মঙ্গলবার গেমসে দুটি সোনা অর্জন করেছে।

৫০০০ মিটার দৌড়ে পারুল চৌধরী সোনা জেতার পরেই ভারতীয় শিবিরে খুশির আমেজ। জ্যাভলিনে সোনা এনে দিলেন অন্নু। ৬২.৯২ মিটার ছুড়ে তিনি প্রথম হয়েছেন।

মহিলাদের জ্যাভলিনে সোনা জয়ের বিষয়ে ফেভারিট ছিলেন শ্রীলঙ্কার নাদিশা দিলশান। তাঁকে চতুর্থ থ্রোয়ে হারিয়ে দিয়েছেন ভারতের অন্নু। ওই থ্রো-ই সেরা স্কোর হিসেবে থেকে গিয়েছে।

মিরাটের বাহাদুরপুরের ৩১ বছরের এই জ্যাভলিন থ্রোয়ারের ভাই উপেন্দ্রও দেশের নামী এক জ্যাভলিন থ্রোয়ার। ছোটবেলায় ভাল ক্রিকেট খেলতেন অন্নু। ১৮ বছর বয়সে প্রথম জ্যাভলিনে রেকর্ড গড়েন। অন্নুর সেরা থ্রো ৬৩.২৪ মিটার।

একটা সময় বাঁশ দিয়ে বর্শা বানিয়ে থ্রো করতেন অন্নু। সেই শুরু, তারপর জাতীয় স্তরে বহুবার সোনা জিতেছেন। গতবার টোকিও অলিম্পিকেও অন্নু নেমে সেরা থ্রো করেও পদক আনতে পারেননি। এশিয়ান গেমসে অবশ্য তাঁর সোনা জিততে খুব একটা অসুবিধে হয়নি।

এর আগে কমনওয়েলথ গেমসে দু’বার ব্রোঞ্জ জিতেছিলেন অন্নু। এশিয়ান গেমসেও তৃতীয় হয়েছিলেন। কিন্তু কোচ হওয়ার পরে নিজেও জ্যাভলিনের ত্রুটি আরও ভাল বুঝতে পারতেন। সেটাই কাজ দিয়েছে, সেটাই বোঝা গিয়েছে চিনের মাটিতে।  


```